
দেশের যে প্রান্তেই থাকুন না কেন, আশেপাশে কোথায় বিকাশ এজেন্ট, গ্রাহকসেবা কেন্দ্র বা মার্চেন্ট আছেন তা সহজেই বিকাশ অ্যাপের ম্যাপ অপশন থেকে খুঁজে নিতে পারছেন গ্রাহক। বিকাশের সেবা পেতে এই পয়েন্টগুলো দ্রুত খুঁজে নিতে গত পাঁচ মাসে ২২ লাখ বারের বেশি বিকাশ ম্যাপ ব্যবহার করেছেন গ্রাহকরা।
সম্প্রতি ম্যাপ অপশনে যুক্ত হয়েছে নিকটস্থ এটিএম এর তালিকাও যেখানে সহজে ক্যাশ আউট করতে পারছেন গ্রাহক। বেসিক ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের এটিএম থেকে বিকাশ গ্রাহকরা হাজারে ১৪.৯০ টাকা খরচে ক্যাশ আউট করার সেবা নিতে পারছেন।
বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় বিকাশ অ্যাপের ম্যাপ ব্যবহার করে সারাদেশের ২ লাখ ৪০ হাজার এজেন্ট পয়েন্ট, ২৭৫টি গ্রাহক সেবা কেন্দ্র, আড়াই লাখের বেশি মার্চেন্ট পয়েন্ট এবং সাড়ে ১১শ’র বেশি এটিএম পয়েন্টের মধ্য থেকে গ্রাহকের জন্য তার নিকটবর্তী পয়েন্টে গিয়ে সেবা নেয়া আরো সহজ হ’ল।
ম্যাপের এই অপশন থেকেই গ্রাহক নির্দিষ্ট এজেন্ট, মার্চেন্ট, গ্রাহক সেবা কেন্দ্র বা এটিএম এর লোকেশন জানার পাশাপাশি তার ছবি, ব্যবসার ধরন, সেবার সময়ের মত আরো কিছু তথ্য জেনে নিতে পারবেন।
বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ডানদিকের বিকাশ লোগো থেকে বিকাশ ম্যাপ নির্বাচন করতে পারবেন গ্রাহক। বিকাশ ম্যাপ ব্যবহার করতে গ্রাহককে অবশ্যই তার লোকেশন চালু করতে হবে। এরপর পুরো ম্যাপটি দেখতে পারবেন।
ম্যাপের নিচের অংশে আছে এজেন্ট, মার্চেন্ট, গ্রাহক সেবা এবং এটিএম লোগো। প্রয়োজনীয় লোগোতে ট্যাপ করলে গ্রাহক তার নিকটস্থ পাঁচটি এজেন্ট পয়েন্ট বা কাস্টমার কেয়ার বা এটিএম দেখতে পারবেন। ‘লিস্ট দেখুন’বাটন থেকে অথবা যেকোনো এজেন্ট/মার্চেন্ট/এটিএম/গ্রাহক সেবা এর উপর ট্যাপ করে দিয়ে ‘রুট দেখান’অপশন থেকে সেখানে যাওয়ার পথ নির্দেশনাও পাবেন। এছাড়া মার্চেন্ট-এ ট্যাপ করলে গ্রাহক তার নিকটবর্তী ১০টি মার্চেন্ট পয়েন্ট দেখতে পারবেন।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত