
লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা কোপা আমেরিকাকে ঘিরে সৃষ্ট অনিশ্চয়তা যেন কাটছেই না। আরও একবার সম্ভাবনা জেগেছে টুর্নামেন্টের ভেন্যু বদলে যাওয়ার। এবার তাদের নজর যুক্তরাষ্ট্রের দিকে।
আসন্ন গ্রীষ্ম মৌসুমে আন্তর্জাতিক ফুটবল দিয়ে ব্যস্ত সময়ই হয়তো কাটতে চলেছে যুক্তরাষ্ট্রের। কেননা দক্ষিণ আমেরিকান ফুটবলের টুর্নামেন্ট কোপা আমেরিকার সমস্যা সমাধানে ভাবা হচ্ছে উত্তর আমেরিকার কথাই।
প্রাথমিকভাবে গত বছর হওয়ার কথা ছিল কোপা আমেরিকার এবারে আসর। কিন্তু করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয় এক বছরের জন্য। তবে আয়োজক হিসেবে কলম্বিয়া ও আর্জেন্টিনাই ছিল স্থির।
তবে সপ্তাহখানেক আগে, আয়োজক দেশ থেকে সরিয়ে দেয়া হয় কলম্বিয়ার নাম। ফলে কোপা আমেরিকা আয়োজনের একক দায়িত্ব পায় আর্জেন্টিনা। যদিও তা নিয়ে এখন দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা।
গত কয়েকদিন ধরেই করোনাভাইরাসের প্রকোপ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। যার ফলে কোপা আমেরিকা সময়মতো শুরুর নিশ্চয়তা দিতে পারছে না আর্জেন্টিনা সরকার। এমনটাই জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এ সমস্যা সমাধানে অর্থাৎ আয়োজক হওয়ার জন্য এগিয়ে আসতে চায় চিলি, ইকুয়েডর ও ভেনেজুয়েলা। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, আর্জেন্টিনার বদলে যুক্তরাষ্ট্রে হতে পারে কোপা আমেরিকার এবারের আসরটি।
এর আগে কোপা আমেরিকার ২০১৬ সালের আসরের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। সেবার ফাইনাল ম্যাচে চিলির কাছে টাইব্রেকারে হেরে গিয়েছিল আর্জেন্টিনা।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত