
৮৩ মিনিট পর্যন্ত ছিল ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে আফগানিস্তানের আক্রমণ সামলাতে ব্যতিব্যস্ত ছিল তপুরা। যদিও গোল হজম করেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে লাল-সবুজ জার্সিধারীরা।
কিন্তু গোল শোধে মরিয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত গোছানো ফুটবল খেলেছে। শেষভাগে এসে তো দেখার মতো বেশ কয়েকটি আক্রমণও করেছে। যার ফল এসেছে ৮৪ মিনিটের গোলে।
কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে পিছিয়ে পড়া ম্যাচটিতে তপু বর্মনের গোলে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ। তাতে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় পয়েন্টের দেখাও পেয়েছে।
শক্তিশালী আফগানিদের বিপক্ষে শুরু থেকে রক্ষণকে প্রাধান্য দিয়ে খেলেছে বাংলাদেশ। যে কারণে আফগানরাও বেশি সুযোগ তৈরি করেছে। তবে বাংলাদেশের ডিফেন্ডাররা প্রথমার্ধে ভালোভাবেই ঠেকিয়ে রেখেছিলেন আফগানদের।
গোলরক্ষক আনিসুর রহমান জিকোও বেশ কয়েকটি পরীক্ষায় সফলভাবে উৎড়ে গেছেন। ফলে প্রথমার্ধে ০-০ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খেয়ে বসে বাংলাদেশ। ৪৮ মিনিটের মাথায় ডানদিক থেকে সতীর্থের নিখুঁত ক্রস থেকে কোনাকুনি শটে গোলরক্ষক জিকোকে পরাস্ত করেন আফগানিস্তানের আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শরীফি।
গোল শোধে মরিয়া বাংলাদেশ ৫৫ মিনিটের পর পাঁচ মিনিটের মধ্যে কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু আফগান রক্ষণকে আটকে যায় সে প্রচেষ্টাগুলো।
এরপর আফগানিস্তানের আক্রমণগুলোও দক্ষতার সঙ্গে আটকেছে বাংলাদেশের রক্ষণ। ৮০ মিনিটে সমতায় ফেরার সেরা সুযোগটি পেয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু আবদুল্লাহর সামনে থেকে নেয়া জোড়ালো শট আটকে দেন আফগান গোলরক্ষক।
তবে ৮৪ মিনিটে আর আক্ষেপে পুড়তে হয়নি। রিয়াদুল হাসান রাফির হেড বক্সের একদম মাঝখানে পেয়ে চোখের পলকে চমৎকার ফিনিশিং গোল করেন তপু বর্মন।
সমতায় ফেরার পর বেশ কয়েকটি গোছানো আক্রমণ করেছে বাংলাদেশ। ম্যাচের শেষ দশ মিনিটে তাই উত্তেজনাও ছিল পারদে। তবে শেষ পর্যন্ত জয়টা আর পাওয়া হয়নি জামাল ভূঁইয়াদের। ১-১ ড্রয়ের স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছেন তারা।
- ১ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ২আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ৩সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ৪দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৫বগুড়ায় যাত্রীবাহী বাস পিলারে লেগে ৬ শ্রমিক নিহত
- ৬বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৭রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৮বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৯২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ১০ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত