
মাঠের খেলায় অপ্রতিরোধ্য ব্রাজিল ফুটবল দল। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখনও পর্যন্ত ছয় ম্যাচের সবকয়টি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। সবশেষ বাংলাদেশ সময় বুধবার সকালে প্যারাগুয়ের বিপক্ষে ২-০ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
কিন্তু মাঠের বাইরে কোপা আমেরিকাকে ঘিরে একপ্রকার অস্থিরতার মধ্যেই কাটছে ব্রাজিল জাতীয় দলের সময়। করোনায় জর্জরিত অবস্থার মধ্যে কোপা আসন্ন আসর ব্রাজিলে আয়োজন করার সিদ্ধান্তে সমর্থন দিচ্ছেন না ব্রাজিলের ফুটবলাররা। তবে যেকোনো সময় জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন তারা।
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে একটি বিবৃতি প্রকাশ করেছে ব্রাজিলে ফুটবলাররা। যেখানে লাতিন আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছেন তারা। কোপা আমেরিকার আয়োজক দেশ নির্ধারণের ক্ষেত্রে কনমেবলের সিদ্ধান্ত অসন্তোষ প্রকাশ করেছেন তারা।
ব্রাজিলের খেলোয়াড়দের সম্মিলিত বিবৃতি নিচে তুলে ধরা হলো:
যখন একজন ব্রাজিলিয়ান জন্ম নেয়, তখন একজন সমর্থকের জন্ম নয়। তেমনই ২০ কোটি সমর্থকের জন্য আমরা এই চিঠি লিখছি, কোপা আমেরিকার ব্যাপারে নিজেদের মতামত তুলে ধরতে।
আমরা একটি সংগঠিত দল। তবে সবার ভিন্ন ভিন্ন মতাদর্শ রয়েছে। বিভিন্ন কারণে, সেটা হোক মানবিক ও পেশাদারিত্বের- কোপা আমেরিকা চিলিতে সরিয়ে নেয়া হোক বা ব্রাজিলে করা হোক, আমরা কনমেবলের নেয়া সিদ্ধান্তে অসন্তুষ্ট। সাম্প্রতিক সব ঘটনাবলির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে, এই প্রক্রিয়াটা মোটেও ঠিক হচ্ছে না।
এ বিষয়ে জোর দেয়া উচিত যে, আমরা কখনও চাইনি এই আলোচনা রাজনৈতিক মোড় নেক। আমরা নিজেদের অবস্থান সম্পর্কে পুরোপুরি সচেতন, গণমাধ্যমে কী ছাপানো হচ্ছে তা-ও আমরা দেখছি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাদের উপস্থিতি আছে। আমাদের নাম জড়িয়ে ভুয়া খবর না ছড়ানোর আহ্বান জানাচ্ছি।
সবশেষ বলবো, আমরাও কর্মজীবী, পেশাদার ফুটবলার। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঐতিহাসিক জার্সিটি গায়ে জড়িয়ে আমাদেরও পূরণ করার মতো অনেক দায়িত্ব, মিশন রয়েছে। আমরা কোপা আমেরিকা সংগঠনের বিপক্ষে। কিন্তু কখনও ব্রাজিলের জাতীয় দলকে না বলবো না আমরা।
- ১ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪
- ২দর বৃদ্ধির কারণ জানে না ইউনাইটেড ইন্স্যুরেন্স
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫নাফ নদী থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- ৬যে ৭ অভ্যাস আপনার অজান্তেই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি
- ৭ঘুমানোর আগে ইসলামের ৯ আদব
- ৮আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৯আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ১০জীববৈচিত্র্য-দ্বীপবাসী দুটোই সেন্টমার্টিনের গুরুত্বপূর্ণ অংশ
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম





পাঠকের মতামত