
তিনি অধিনায়কত্ব ছাড়লেও খেলা ছাড়েননি। আনুষ্ঠানিক অবসরের ঘোষণাও দেননি মাশরাফি। বরং বারবার আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি জাতীয় দলের হয়ে আরও কিছুদিন ওয়ানডে খেলতে চান।
তারপরও করোনা আক্রান্ত হওয়ার পর ফিটনেসে ঘাটতি থাকা এবং সে অর্থে প্র্যাকটিসে না থাকায় চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপে কোনো দলেই নেই মাশরাফি।
যদিও তিনি কিছুদিন পর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন। এ খবর আগেই জানা। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই জানিয়েছেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে থাকবেন মাশরাফি।
সে লক্ষ্যেই নিজেকে ফেরাতে বাসার পাশে মিরপুর সিটি ক্লাব মাঠে রানিং শুরু করেছিলেন জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। তবে শেষ খবর, আজ বুধবার হঠাৎ হ্যামস্ট্রিং ইজুরির শিকার নড়াইল এক্সপ্রেস।
তার খুব ঘণিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, বুধবার বিকেলে দৌড়ানোর সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে মাশরাফির।
প্রসঙ্গতঃ গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। এরপর বাসাতেই প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন। তিনি আক্রান্ত থাকাকালেই তার স্ত্রীও করোনা আক্রান্ত হন। যদিও ওই সময় তাদের দুই সন্তান হুমায়রা এবং সাহেল সুস্থ ছিলো। বেশ কিছুদিন লড়াই করারপর ১৪ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে করোনামুক্ত হওয়ার ঘোষণা দেন মাশরাফি।
তবে এবার আর তাদের দুই সন্তান নিরাপদ থাকলো না। আক্রান্ত হয়েছে করোনায়। মেয়ে হুমায়রা প্রায় ৮-১০দিন হয়ে গেছে আক্রান্ত হওয়ার পর। ছেলে সাহেলও করোনা আক্রান্ত হয়েছে, ৪-৫দিন হলো। যদিও তারা সুস্থ রয়েছে এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে।
- ১দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ২ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার
- ৩লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৪সূচকের মিশ্রাবস্থায় সপ্তাহ শুরু
- ৫আন্দোলন স্থগিত করে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ৮বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল
- ৯ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
- ১০প্রবাসীদের পাসপোর্ট নিয়ে আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৩পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত