প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০ ১০:০১ এএম

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে একদিনে শনাক্তের নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে একদিনে নতুন করে ৭৭ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার দেশটিতে করোনাভাইরাসে ৭৭ হাজার ৬৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯২১ জনের।

এনবিসি নিউজের দেয়া তথ্যমতে, এর আগে গত ২১ জুলাই যুক্তরাষ্ট্রে ৭৫ হাজার ৭২৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল। যে সংখ্যাকে ছাড়িয়ে গেছে বৃহস্পতিবারের করোনা শনাক্ত।

এদিকে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য বলছে, দেশটিতে এ পর্যন্ত ৮.৪ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর দুই লাখ ২৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

শেয়ার

পাঠকের মতামত

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ...

সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আঞ্চলিক উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (২১ জুলাই) ইরানের ...