
ক্যামেরুনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কুম্বা শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ৬ শিশুকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এতে অন্তত ৮ শিশু আহত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) এ ঘটনা ঘটে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দুপুরে এক ব্যক্তি বেসামরিক পোশাকে মোটরসাইকেলে করে কুম্বা শহরে আসে। এরপর সরাসরি সেখানকার একটি বিদ্যালয়ে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে অন্তত ৬ শিশু নিহত হয়। আর গুরুতর জখম হয় অন্তত ৮ শিশু। এদিকে বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর সময় আরও কয়েকজন শিশু আহত হয়।
স্থানীয় শিক্ষা কর্মকর্তা আহিম আবানাউ ওবাসে ঘটনাটি নিশ্চিত করে জানান, বন্দুকধারীর হামলায় নিহতদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় আহত আরও আটজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
কুম্বার এক সরকারি কর্মকর্তা আলী আনোগু রয়টার্সকে জানিয়েছেন, দুপুরের দিকে এক বন্দুকধারী বিদ্যালয়টিতে হামলা চালায়। তিনি ক্লাসে ঢুকে শিশুদের দেখতে পায় এবং তাদের ওপর নির্বিচারে গুলি চালাতে থাকে।
কী কারণে কারা এই হামলা চালিয়ে সে ব্যাপারে নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি। হামলার ঘটনাটি কুম্বা অঞ্চলে চলমান সরাকারি বাহিনী ও ইংরেজি ভাষাভাষী সশস্ত্র বাহিনীদের মধ্যকার সংঘর্ষের সঙ্গে যুক্ত কিনা তাও স্পষ্ট নয়।
২০১৭ সাল থেকে দ্বন্দ্ব-সংঘাতের কারণে ওই এলাকায় শতাধিক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ। এছাড়া এসব ঘটনার কারণে সেখানকার শিশুরা স্কুলে যেতে ভয় পায়, অনেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
- ১বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্যমন্ত্রী
- ২পদ্মা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
- ৩মাদারীপুরে শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ৪অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৫ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার
- ৬এডিপি বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
- ৭পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন
- ৮চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- ৯দর পতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক
- ১০উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৫পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৬প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৯মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১০বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : মহাসচিব





পাঠকের মতামত