প্রকাশিত: জুন ১৭, ২০২১ ৩:৩১ পিএম , আপডেট: জুন ১৭, ২০২১ ৩:৩২ পিএম

তাহলে গুঞ্জন যা রটেছিল, তাই সত্য হতে যাচ্ছে। খুনই হয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। এবার তেমন দাবিই করছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলারের নার্স দাহিনা গিসেলা মাদ্রিদ। তিনি বলছেন আর্জেন্টাইন কিংবদন্তিকে খুন করেছেন চিকিৎসকরা! মাদ্রিদের আইনজীবী রোদোলফো বাকে এমনই তথ্য দিয়েছেন। বলা হচ্ছে তিনি মৃত্যুর দিকে এগিয়ে গেলেও চিকিৎসকরা কিছুই করেননি!

অবশ্য এমন অভিযোগের মুখে বসে নেই আর্জেন্টিনার আদালত। এরইমধ্যে এ নিয়ে শুরু হয়েছে তদন্ত। ম্যারাডোনাকে ইচ্ছাকৃত ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগে চিকিৎসক ও নার্সসহ ৭ জনের বিরুদ্ধে চলছে তদন্ত। যদিও তাদের মধ্যেই একজন দাহিনা। যে এখন মামলার মোড় পাল্টে দিয়েছেন।

দিনের বেলা ম্যারাডোনার দেখাশোনা করতেন দাহিনা। সংবাদমাধ্যমের কাছে তার আইনজীবী বাকে বলেন, ‘ম্যারাডোনাকে ওরা মেরে ফেলেছে।’ অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের হৃদরোগের চিকিৎসা চলছিল। সেই সময় তাকে মানসিক রোগের ওষুধ দেওয়া হয়। এ কারণেই তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। দাহিনা বলছেন, এ জন্যই মৃত্যু হয়েছে ম্যারাডোনার।

এই নার্স অবশ্য শুরুতে জানিয়েছেন, ম্যারাডোনাকে তিনি যখন দেখেন, তখন প্রাণ ছিল না। বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু পারেননি। এবার তিনি সেই বক্তব্য থেকে সরে আসেন। জানান নার্সিং কোঅর্ডিনেটর মারিয়ো পেরেনির নির্দেশে তিনি এটা বলেছিলেন। এখন দাহিনা গিসেলা মাদ্রিদের একটাই দাবি-চিকিৎসকরা খুন করেছেন ম্যারাডোনাকে!

শেয়ার

পাঠকের মতামত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া টুর্নামেন্ট ...

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...