
ইউরোর ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিলো পর্তুগাল। শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর শিরোপা ধরে রাখার অভিযাত্রা। বেলজিয়ামের কাছে শেষ ষোলোতে ১-০ গোলে হারের পর ধরে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। হতাশার ছাপ চোখেমুখে ছিল স্পষ্ট। তার বহিঃপ্রকাশ করলেন অধিনায়কের আর্মব্র্যান্ড ছুড়ে তাতে লাথি দিয়ে।
সেভিয়েতে গ্যালারির এক দর্শকের ক্যামেরায় ধরা পড়েছে রোনালদোর এই হতাশার খণ্ডচিত্র। ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড মাঠ থেকে বের হওয়ার সময় খালি পানির বোতলে লাথি মারেন। কয়েক পা হেঁটে সামনে ফেলে দেন আর্মব্র্যান্ড, তারপর লাথি। মাটিতে পড়া আর্মব্র্যান্ড তুলে নিয়ে রোনালদোকে সান্ত্বনা দিতে দেখা গেছে এক সাপোর্ট স্টাফকে। তার সঙ্গে কথা বলার সময়ও হাত উঁচিয়ে ক্ষোভ প্রকাশ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
ম্যাচ শেষের বাঁশি বাজার পর মাঠেই বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়ার কাছে নিজের অনুভূতি প্রকাশ করেন রোনালদো। সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থকে তিনি বলেন, সৌভাগ্যবান, না? (বল) আজ ভেতরে যেতে চাচ্ছিল না।
হতাশ হয়ে রোনালদোর আর্মব্র্যান্ডের ওপর ক্ষোভ ঝারার ঘটনা এটাই প্রথম নয়। গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে সার্বিয়ার বিপক্ষে শেষ দিকে তার শট গোললাইন পার হলেও রেফারি গোল না দেওয়ায় মাঠ থেকে উঠে যান তিনি এবং আর্মব্র্যান্ড ছুড়ে ফেলে দেন। ‘বৈধ গোল’ না দেওয়ায় রেফারি ড্যানি মাক্কেলি রোনালদো ও পর্তুগালের কাছে পরে ক্ষমা চান। আর ওই আর্মব্র্যান্ড এক মাঠ কর্মী নিলামে তোলেন এবং সেই অর্থ জটিল রোগে আক্রান্ত এক শিশুর চিকিৎসায় ব্যয় হবে জানান।
- ১স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের
- ২চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
- ৩প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৪হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৫চাঁদপুরে খাদ্যে ভেজাল,৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৬অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত
- ৭ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে
- ৮চার দফা সময় বাড়িয়েও রিটার্ন জমা পড়েছে মাত্র ৩৮ শতাংশ
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ১কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৭চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৮চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৯১০ জেলায় বন্যার আশঙ্কা
- ১০গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল





পাঠকের মতামত