
করোনাভাইরাস মহামারির এসময়ে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের সশরীরে উপস্থিতি নিরুৎসাহিত করতে অনলাইনে সরকারি-বেসরকারি পর্যায়ে গবাদিপশু বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এতে গত ছয় দিনে অনলাইনে প্রায় ২০৬ কোটি টাকায় ২৬ হাজার ৩০৮টি গবাদিপশু বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জুলাই) ৭৪১টি অনলাইন বাজারের তথ্যের ভিত্তিতে প্রাণিসম্পদ অধিদপ্তর এ তথ্য জানায়।
২ জুলাই অনলাইনে পশুর হাটের কার্যক্রম শুরুর পর থেকে ৭ জুলাই পর্যন্ত ২৬ হাজার ৩০৮টি গবাদিপশু বিক্রি হয়েছে। যা দিনে গড়ে ৪ হাজার ৩৮৪টি পশু বিক্রি হয়েছে। ছয় দিনে ১ লাখ ৪১ হাজার গবাদিপশুর তথ্য অনলাইনে আপলোড করা হয়েছে।
জানা গেছে, কোরবানির ঈদ সামনে রেখে দিনে দিনে অনলাইন বাজার চাঙ্গা হয়ে উঠছে। অনলাইন বাজারের মধ্যে সরকারি উদ্যোগ ৫৩০টি এবং বেসরকারি উদ্যোগ ২১১টি পরিচালিত হচ্ছে। তবে ব্যক্তি পর্যায়ে অনলাইনে পশু বিক্রি তথ্য জানা যায়নি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক (খামার) জিনাত সুলতানা বলেন, গত বছর ৯৪ লাখ ৫০ হাজারের মতো পশু কোরবানি হয়েছে। এর মধ্যে অনলাইনে পশু বিক্রি হয় প্রায় ৭০ হাজার। এবার এখন পর্যন্ত অনলাইন ২৬ হাজার ৩০৮টি গবাদিপশু বিক্রি হয়েছে। করোনার কারণে অনলাইনে কোরবানির পশু বিক্রি বাড়বে।
অধিদপ্তরের তথ্যমতে, গত ছয় দিনে অনলাইনে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি গবাদিপশু বিক্রি হয়েছে। বিভাগটিতে ৫১ হাজার ৬৪৯টি গবাদিপশুর তথ্য অনলাইনে আপলোড করা হয়েছে। তার মধ্যে ১১১ কোটি টাকায় ১৫ হাজার ৭৫টি পশু কেনাবেচা হয়েছে। অনলাইনে কোরবানির পশু বিক্রিতে দ্বিতীয় স্থানে ঢাকা, তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী বিভাগ
- ১বিদেশে ঘুরতে ডলারের ঝামেলা শেষ, টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ
- ২সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শুরু
- ৩মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ মেগাপ্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৪দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ৫বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ
- ৬ইসলামিক ফাইন্যান্সের সোমবার লেনদেন চালু
- ৭দায়িত্বে অবহেলার কারণে চাঁদপুরের সিভিল সার্জনকে তাৎক্ষনিক বদলির নির্দেশ
- ৮দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন করতে হাইকোর্টের রুল
- ৯বন্যায় স্থগিত আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
- ১০সোমবার স্পট মার্কেটে যাচ্ছে গ্রামীন ফোন
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৪সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৫চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৬সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৭চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ৮সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৯হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ১০শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫





পাঠকের মতামত