
করোনাভাইরাস মহামারির এসময়ে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের সশরীরে উপস্থিতি নিরুৎসাহিত করতে অনলাইনে সরকারি-বেসরকারি পর্যায়ে গবাদিপশু বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এতে গত ছয় দিনে অনলাইনে প্রায় ২০৬ কোটি টাকায় ২৬ হাজার ৩০৮টি গবাদিপশু বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জুলাই) ৭৪১টি অনলাইন বাজারের তথ্যের ভিত্তিতে প্রাণিসম্পদ অধিদপ্তর এ তথ্য জানায়।
২ জুলাই অনলাইনে পশুর হাটের কার্যক্রম শুরুর পর থেকে ৭ জুলাই পর্যন্ত ২৬ হাজার ৩০৮টি গবাদিপশু বিক্রি হয়েছে। যা দিনে গড়ে ৪ হাজার ৩৮৪টি পশু বিক্রি হয়েছে। ছয় দিনে ১ লাখ ৪১ হাজার গবাদিপশুর তথ্য অনলাইনে আপলোড করা হয়েছে।
জানা গেছে, কোরবানির ঈদ সামনে রেখে দিনে দিনে অনলাইন বাজার চাঙ্গা হয়ে উঠছে। অনলাইন বাজারের মধ্যে সরকারি উদ্যোগ ৫৩০টি এবং বেসরকারি উদ্যোগ ২১১টি পরিচালিত হচ্ছে। তবে ব্যক্তি পর্যায়ে অনলাইনে পশু বিক্রি তথ্য জানা যায়নি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক (খামার) জিনাত সুলতানা বলেন, গত বছর ৯৪ লাখ ৫০ হাজারের মতো পশু কোরবানি হয়েছে। এর মধ্যে অনলাইনে পশু বিক্রি হয় প্রায় ৭০ হাজার। এবার এখন পর্যন্ত অনলাইন ২৬ হাজার ৩০৮টি গবাদিপশু বিক্রি হয়েছে। করোনার কারণে অনলাইনে কোরবানির পশু বিক্রি বাড়বে।
অধিদপ্তরের তথ্যমতে, গত ছয় দিনে অনলাইনে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি গবাদিপশু বিক্রি হয়েছে। বিভাগটিতে ৫১ হাজার ৬৪৯টি গবাদিপশুর তথ্য অনলাইনে আপলোড করা হয়েছে। তার মধ্যে ১১১ কোটি টাকায় ১৫ হাজার ৭৫টি পশু কেনাবেচা হয়েছে। অনলাইনে কোরবানির পশু বিক্রিতে দ্বিতীয় স্থানে ঢাকা, তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী বিভাগ
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে
- ৩রাজীবপুরে নদীভাঙন পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৫দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা
- ৬গুরুতর অসুস্থ বাইডেন
- ৭জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক
- ৮মেসির বাবাকে গোল উৎসর্গ করে শ্রদ্ধা জানালেন ডি পল
- ৯বিএসএফ কর্তৃক ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
- ১০বগুড়ায় উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৪সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৫কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৬চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৭সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৮জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা
- ৯ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা
- ১০চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত





পাঠকের মতামত