
আগের তুলনায় কম দামে চীন থেকে আরও দেড় কোটি ডোজ সিনোফার্মের ভ্যাকসিন কিনতে যাচ্ছে সরকার। বুধবার (১৪ জুলাই) দুপুরে ২৪তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক অনুমোদিত হয়েছে।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ওই বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রী বলেন, ‘আমরা চায়নার সিনোফার্ম থেকে ভ্যাকসিন কিনবো ১৫ মিলিয়ন ডোজ, সেটির আমরা অনুমোদন দিয়েছি।’
সিনোফার্ম থেকে টিকা কেনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আগের তুলনায় কম প্রাইজে (দাম) কিনছি। আগে যে প্রাইজ দিয়েছিলাম তার থেকেও কমে পাচ্ছি। এটার জন্য আমরা আগে একবার পেছনে পড়ে গিয়েছিলাম, আবারও পেছনে পড়ার সম্ভবনা আছে। এই পারচেজগুলো সিলেকটিভ পারচেজ। এগুলোর সম্পর্কে টেকনিক্যাল ডিটেইলস আপনাদের (সাংবাদিক) বলতে পারি না এবং বলাও সম্ভব হচ্ছে না। আমার বিশ্বাস আপনারা এটা বুঝবেন এবং আমাদের সঙ্গে কো-অপারেশন করবেন।’
চীনের এই ভ্যাকসিন কতদিনের মধ্যে আসবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা বলতে পারবে ঠিক কোন সময়ে আসবে। এটা নিয়ে সবকিছু করা হয়েছে। সবকিছু ঠিক করা হয়েছে, এখন এটার ডিটেইলস স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানতে পারবেন।’
স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন প্রতি ডোজে ৩ হাজার টাকা খরচ হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘যে প্রকল্প আমরা আজ সেটি নিয়ে যতটুকু সম্ভব আলাপ করেছি। বাকিটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানাবে।’
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন জানান, ‘কিছু নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট আছে, যার সবকিছু বলা যায় না। ১৫ মিলিয়ন ভ্যাকসিন আমরা পাবো, তবে সেটা আগের চেয়ে কম দামে। আগে সিনোফার্মের সঙ্গে চুক্তি হয়েছিল ১৫ মিলিয়ন। এর মধ্যে ২ মিলিয়ন তারা আমাদের উপহার হিসেবে দিয়েছে। যেহেতু ২ মিলিয়ন উপহার দিয়েছে সেজন্য তারা আরেও ২ মিলিয়ন নতুন করে যোগ করে ১৫ মিলিয়ন ভ্যাকসিন দিচ্ছে। নতুন করে আমরা ১৫ মিলিয়ন ভ্যাকসিন পাচ্ছি আগের তুলনায় কম দামে।’
জানা গেছে, আজকের ক্রয় সংক্রান্ত সভায় স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগার কর্তৃক চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম ইন্টারন্যাশনাল (Sinopharm International) থেকে চুক্তিবদ্ধ ১৫ মিলিয়ন ডোজের মধ্যে অবশিষ্ট ১৩ মিলিয়ন ডোজ এবং নতুন প্রস্তাবিত ২ মিলিয়ন ডোজ ভ্যাকসিন, সাকুল্যে ১৫ মিলিয়ন ডোজ পূর্বের চুক্তিপত্রের উল্লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে সিনোফার্ম ভ্যাকসিন সাপ্লিমেন্ট অ্যাগ্রিমেন্ট-১ (Sinopharm Vaccine Supplemental Agreement-1) এর আওতায় সরবরাহ এবং কোভিড-১৯ মোকাবিলায় জরুরি প্রয়োজন মেটানোর জন্য ১৫ মিলিয়ন ডোজের অতিরিক্ত ভ্যাকসিন প্রয়োজন হলে সরবরাহের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
- ১যে ৭ অভ্যাস আপনার অজান্তেই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি
- ২ঘুমানোর আগে ইসলামের ৯ আদব
- ৩আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৫জীববৈচিত্র্য-দ্বীপবাসী দুটোই সেন্টমার্টিনের গুরুত্বপূর্ণ অংশ
- ৬রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ৭হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৮সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৯গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ১০বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত