
আমদানি-রফতানির শুল্কায়ন কাজে ব্যবহৃত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের যাবতীয় কার্যক্রম ২২ জুলাই থেকে তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের আপডেট কার্যক্রম সম্পন্ন করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৪ জুলাই) কাস্টমস অটোমেশনের দ্বিতীয় সচিব রাকিবুল হাসান স্বাক্ষরিত চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাইগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে আগামী ২২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে ২৪ জুলাই (শনিবার) সকাল ৮টা পর্যন্ত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। মাইগ্রেশন চলাকালে কাস্টম হাউস ও কাস্টমস স্টেশনের কর্মরত আইটি কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে ২২ জুলাই বিকেল ৪টায় উপস্থিত থেকে অ্যাসাইকুডা ন্যাশনাল টিমের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিজ নিজ দফতরের অ্যাসাইকুডা সিস্টেম আপডেট সম্পন্নের ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, মূলত তিন দিন ঈদের ছুটি থাকবে। ওই সময়ে বড় ধরনের কার্যক্রম হয় না। তারপরও আমদানি-রফতানির জরুরি কার্যক্রম অব্যাহত রাখতে কোনো সমস্যা হবে না। সিস্টেম আপডেটের পাশাপাশি সাধারণ কার্যক্রম চলতে অসুবিধা নেই।
প্রসঙ্গত, বিদেশ থেকে পণ্য আমদানির পর তার শুল্কায়ন থেকে শুরু করে সবকিছুই হয় এনবিআরের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম’ নামের একটি সফটওয়্যারের মাধ্যমে। দেশের সব বন্দর এ সফটওয়্যারের আওতায় কাজ করে। এটি নিয়ন্ত্রণ করা হয় কাকরাইলের এনবিআরের কার্যালয় থেকে। কোনো চালান ছাড়তে না চাইলে এ সফটওয়্যারের মাধ্যমে সেটা বন্ধ করারও স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে।
- ১বন্যায় স্থগিত আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
- ২কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ৩জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে
- ৪রাজীবপুরে নদীভাঙন পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৬দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা
- ৭গুরুতর অসুস্থ বাইডেন
- ৮জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক
- ৯মেসির বাবাকে গোল উৎসর্গ করে শ্রদ্ধা জানালেন ডি পল
- ১০বিএসএফ কর্তৃক ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৪সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৫কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৬চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৭সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৮জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা
- ৯চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ১০শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫





পাঠকের মতামত