
ফিরতি টিকিটের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ঈদ ২১ তারিখে আর ২২ তারিখের পর থেকে তো আবার লকডাউন শুরু হবে। তাহলে ফিরকি টিকিট আমরা কীভাবে দিব?’
বৃহস্পতিবার বাণিজ্য প্রতিদিনের সঙ্গে মুঠোফনে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, যারা এখন গ্রামে ফিরছে তারা যেন কোভিডকে সঙ্গে নিয়ে শহরে ফিরতে না পারে আমরা সেটাই চাইবো।
চলতি বছরের কোরবানির ঈদকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেনে বাড়ি যেতে টিকিটের জন্য অধীর আগ্রহে থাকেন যাত্রীরা। এবার কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে না, শুধু অনলাইনে পাওয়া যাচ্ছে। গতকাল বুধবার (১৪ জুলাই) সকাল থেকে অনলাইনে টিকিট ছাড়ে। কিন্তু সকাল থেকে বারবার চেষ্টা করেও যাত্রীরা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী এক গ্রাহক বাণিজ্য প্রতিদিনকে বলেন, টিকেট পাওয়ার জন্য আজ সকাল ৮টা থেকে চেষ্টা করেছি। বারবার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসে প্রবেশ করতে পারেনি। আধাঘণ্টা পরে যখন ঢুকতে পারলাম তখন কোনো টিকিট আর বাকি নেই।’
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ঈদে বাড়ি যাওয়া উপলক্ষে একসঙ্গে ৪০ থেকে ৫০ লাখ মানুষ টিকিট কাটার চেষ্টা করে, সেখানে টিকিট না পাওয়ার ভোগান্তি তো থাকবেই। কারণ ট্রেনের আসন সংখ্যা সীমিত।
এ দিকে ট্রেনের টিকিটের কালোবাজারি নিয়ে অভিযোগ করেছেন অনেকে। তবে মন্ত্রী এই অভিয়যোগ অস্মীকার করে বলেন, ‘এটা অসম্ভব। যারা টিকিট পায়নি কেবল তারাই এই কালোবাজারির অভিযোগ করতে পারে।’
- ১পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ২জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৩শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৪২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৫প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৬প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ৭শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ৮সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন
- ৯অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ১০ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৪চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৭নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৮নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ৯জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ১০জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন





পাঠকের মতামত