
করোনাভাইরাসের কারণে পর্যটন খাতের হোটেল/মোটেল ও থিম পার্কের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এক হাজার কোটি টাকার এক বছর মেয়াদি চলতি মূলধন ঋণ সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আট শতাংশ সুদে ঋণ দিবে ব্যাংকগুলো। তার মধ্যে চার শতাংশ গ্রহক দিবে বাকি চার শতাংশ সরকার ভর্তুকি হিসেবে প্রদান করবে।
বৃহস্পতিবার রাতে (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার ইস্যু করে তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়।
ইস্যুকৃত চিঠিতে বলা হয়েছে, এ প্যাকেজের আওতায় ঋণের অনুমোদন ও বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে। সরকার কর্তৃক ভর্তুকি বাবদ প্রদত্ত সুদ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট প্রদান করা হবে।
এছাড়া বাণিজ্যক ব্যাংকগুলো ঋণের প্রদানের জন্য তাদের নিজস্ব সীমার উপর ভিত্তি করে ঋণ দিতে হবে। এরআগে ব্যাংকগুলোকে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তাদের প্রস্তাবনা কেন্দ্রীয় ব্যাংকে পাঠাবে। এরপর ব্যাংকসমূহ হতে সীমা সংক্রান্ত তথ্য পাওয়ার পর বিআরপিডি চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিবেন।
ব্যাংকগুলো থেকে দেয়া ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। এরপর বিনিয়োগে গ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসায়িক লেনদেন সন্তোষজনক হলে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ/বিনিয়োগের সুবিধাটি নবায়ন করা যাবে।
যে সকল হোটেল/মোটেল/থিম পার্ক ব্যবসা প্রতিষ্ঠানসমূহ সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজ হতে ইতঃপূর্বে কোন সুবিধা গ্রহণ করেনি সে সকল ব্যবসা প্রতিষ্ঠানসমূহ তাদের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এ প্যাকেজের আওতায় ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে। ঋণ গ্রহীতা যে ব্যাংকের মাধ্যমে বর্তমানে লেনদেন করে থাকে সে ব্যাংকের মাধ্যমে এ প্যাকেজের আওতায় ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে। যে সকল প্রতিষ্ঠান একাধিক ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকে সে সকল প্রতিষ্ঠান লেনদেনকৃত ব্যাংকসমূহের যেকোন একটি ব্যাংকের মাধ্যমে আবেদন করতে পারবে ।
গ্রাহককে ঋণ প্রদানের পর ত্রৈমাসিক ভিত্তিতে (মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর) আরোপিত সুদ/মুনাফার পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধিত হলে সরকারের নিকট হতে সুদ/ মুনাফার বিপরীতে অবশিষ্ট ৪ শতাংশ ভর্তুকি হিসেবে পাবে। তবে সময়মতো সুদ/মুনাফা পরিশোধ না করলে সরকারি ভর্তুকি সুদ ঋণ গ্রহীতাকে বহন করতে হবে।
তফসিলি ব্যাংকগুলো প্রতি তিন মাস শেষে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে উক্ত ঋণের বিপরীতে ভর্তুকি প্রাপ্তির জন্য বাংলাদেশ ব্যাংকের একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট বরাবর আবেদন করবে।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৭আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৮আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৯কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ১০সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার





পাঠকের মতামত