
সপ্তাহের শেষভাগে আর্জেন্টিনাকে কোপা জয়ে সহায়তা করা মিডফিল্ডার রড্রিগো ডি পল অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ৫ বছরের জন্য তিনি চুক্তিতে সই করেছেন বলে সোমবার ঘোষনা করেছে লা লিগা চ্যাম্পিয়নরা। এক বিজ্ঞপ্তিতে অ্যাটলেটিকো জানায়, অ্যাটলেটিকো মাদ্রিদ পলের ক্লাব উদিনেসের সঙ্গে একটি আপোষ রফায় পৌঁছেছে। ২০২৬ সালের জুন পর্যন্ত তিনি অ্যাটলেটিকোতে থাকছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ জন্য অ্যাটলেটিকোকে কোন ট্রান্সফার ফি পরিশোধ করতে হবে না। তবে স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে।
২৭ বছর বয়সি এই মিডফিল্ডার দ্বিতীয় দফায় স্পেনে ক্যারিয়ার গড়তে যাচ্ছেন। এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভ্যালেন্সিয়ায় কাটিয়েছেন তিনি। এই দল বদল থেকে ভ্যালেন্সিয়াও লাভবান হবে। কারণ উদিনেসের কাছে ডি পলকে তুলে দেয়ার সময় তার বিক্রয় মুল্যের একটি অংশ ক্লাবটিকে পরিশোধের শর্ত জুড়ে দেয়া ছিল।
অ্যাটলেটিকো জানায়,‘ আমাদের ক্লাবে এমন একজন শক্তিশালী মিড ফিল্ডার আসছেন, যিনি বেশ সাবলীল ভাবেই আক্রমনে সামিল হতে পারেন , নিজে গোল করতে পারেন এবং অন্যকে দিয়ে গোল করাতেও পারেন।’
এদিকে এক বিবৃতিতে ডি পল বলেন,‘ আমি লা লিগা চ্যাম্পিয়ন দলে যাচ্ছি, এজন্য দারুন খুশি। আমি জানি সেখানে কি পরিমান দায়িত্ব নিতে হবে। এটি আমার ফুটবল ক্যারিয়ারে দারুন এক পদক্ষেপ।’ এর আগে গত সপ্তাহে কোচ দিয়েগো সিমিওনে তার ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত বাড়িয়েছেন ব্রাজিলীয় পুর্তগীজ উইঙ্গার মার্কোস পাওলোর সঙ্গে।
- ১ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৩আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৪তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৫সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৬জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৭মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৮বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৯মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১০এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত