
মেসি-বার্সেলোনা বিচ্ছেদের পর এখন ফুটবল বিশ্বে একটাই প্রশ্ন, কোথায় যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার? ফ্রান্স, ইংল্যান্ড ও ইতালির কয়েকটি ক্লাবের নাম আসলেও এখন অনেকটাই পরিস্কার যে, মেসির গন্তব্য প্যারিস।
শেষপর্যন্ত ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর জার্সিতেই দেখা যেতে পারে মেসিকে- বিভিন্ন সূত্র এমনটিই আভাস দিচ্ছে।
এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে খুব তাড়াতাড়ি আসবে বলে টুইট করেছেন পিএসজির স্বত্বাধিকারী কাতারের বাদশা তামিম বিন হামাদ আল থানির ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আন থানি।
টুইটারে তিনি লিখেছেন, ‘আলোচনা শেষ। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’ তিনি টুইটে নিশ্চিত করেছেন মেসি পিএসজিতেই সই করতে যাচ্ছেন।
মেসিকে নেয়ার দৌঁড়ে ছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিও। তবে দলটির কোচ পেপ গার্দিওয়ালা শুক্রবার প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনে মেসিকে পাওয়ার দৌঁড় থেকে নিজেদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন।
তাই এ সময়ে বিশ্বের সবচেয়ে বড় তারকার পিএসজিতে যাওয়ার খবরটি অবাক করার মতোও কিছু নয়। কারণ এ মুহূর্তে পিএসজি ও ম্যানচেস্টার সিটির মতো হাতে গোনা দুই-একটি ক্লাবেরই মেসিকে নেয়ার আর্থিক সক্ষমতা রয়েছে।
আনুষ্ঠানিক ঘোষণার আগেই চারিদিকে নানা গুঞ্জন পিএসজিতে কত নম্বর জার্সিতে দেখা যাবে মেসিকে। তাও প্রায় ঠিকঠাক- মেসি প্যারিসের দলটিতে গেলে ১৯ নম্বর জার্সি পরবেন বলেও নাকি আগ্রহ প্রকাশ করেছেন।
- ১আইসিএসবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান
- ২চাঁদপুরে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি
- ৩জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৪বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ৫সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ৬চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন হামজা চৌধুরী
- ৭চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৮শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ১০প্রথমবারের মতো পর্তুগালে রেনাটার ওষুধ রপ্তানি
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৭যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা





পাঠকের মতামত