
বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহা. হুমায়ূন কবির বলেছেন, আমাদের কৃষিতে ঋণের প্রবাহ বাড়াতে হবে। এই প্রবাহ রাষ্ট্রায়ত্ব ব্যাংকের ক্ষেত্রে সন্তোষজনক হলেও বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে তা পর্যাপ্ত নয়। কৃষিখাতে বেশি বেশি ঋণ দেয়ার ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলোকে আরও অগ্রসর হতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত “এনপিএল ইন ব্যাংক অফ বাংলাদেশ: ম্যাক্রো ইকোনোমিক অ্যান্ড ব্যাংকস স্পেসিফিক পারসপ্রেক্টিভ” শীর্ষক অনলাইন সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ব্যাংকের কিছু ক্লায়েন্ট রয়েছেন যারা ঋণ নিয়ে ব্যবসা করেন না বরং ব্যাংক থেকে ঋণ নেয়াই তাদের ব্যবসা। এসব ক্লায়েন্টকে চিহ্নিত করতে হবে। এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। এদের থেকে মুক্ত হতে পারলে নন-পারফর্মিং লোন কমানো সম্ভব।
এই ব্যাংকার বলেন, লোনের সিকিউরিটি বিক্রি করে টাকা উদ্ধার করা খুবই কঠিন। অনেকাংশে তা দীর্ঘ মেয়াদিও বটে। কারণ ব্যাংক মামলা করলে ব্যাংকে না জানিয়ে ক্লায়েন্টও মামলা করে। তখন কোর্টে বিষয়টি স্থগিত হয়ে যায়। যা বছরের পর বছর চলতে থাকে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. মনিরুজ্জামান।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. আখতারুজ্জামান পিএইচ.ডি।
আলোচনায় অংশ নেন সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলী।
সঞ্চালনা করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক আশরাফ আল মামুন পিএইচডি।
- ১ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৩আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৪তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৫সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৬জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৭মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৮বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৯মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১০এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে





পাঠকের মতামত