
চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে নতুন কোচ নুনো এস্পিরিটো সান্টোকে প্রিমিয়ার লিগে দারুণ সূচনা উপহার দিয়েছে হ্যারি কেনবিহীন টটেনহ্যাম হটস্পার। দল ছাড়ার একেবারে দ্বারপ্রান্তে থাকা ইংলিশ অধিনায়ক কেনকে কাল দলের বাইরে রেখেই মূল একাদশ সাজিয়েছিলেন নুনো। ট্রান্সফার মার্কেটে জোড় গুঞ্জন রয়েছে কেন সিটিতে নাম লেখাতে যাচ্ছেন।
যদিও আনুষ্ঠানিক ভাবে এ ব্যপারে এখনো উভয় ক্লাবের পক্ষ থেকে কোন কিছু জানা যায়নি। এর মধ্যেই সিটি আরেক উঠতি ইংলিশ তারকা জ্যাক গ্রীলিশকে দলে ভেড়ানোর জন্য ১০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে ফেলেছে। চলতি মাসের শেষে কেনকে দলভূক্ত করে প্রিমিয়ার লিগের ট্রান্সফার মার্কেটে আরো একটি রেকর্ড গড়তে চায় সিটিজেনরা।
স্পার্স এই তারকা স্ট্রাইকার লন্ডনের টটেনহ্যাম স্টেডিয়ামে আনলেও মাঠে ছিলেন না। প্রাক-মৌসুম অনুশীলনে কিছুটা দেরীতে যোগ দেয়ায় কেনের দলবদলের বিষয়টি অনেকটাই সুস্পষ্ট হয়ে উঠেছে। অন্তত ক্যারিয়ারে একটি লিগ শিরোপা নিজের ঝুলিতে রাখতে চান কেন।
আর সে কারণেই ২৮ বছর বয়সী এই তারকা স্ট্রাইকারের জন্য সিটিই সেরা দল হিসেবে বিবেচিত হয়েছে।
কাল ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে পেপ গার্দিওলার দল ভালই আধিপত্য দেখিয়েছিল। কিন্তু ধীরে ধীরে তাদের সেই দাপট স্তিমিত হয়ে পড়ে। এ নিযে কোন গোল করা ছাড়াই টটেহ্যাম স্টেডিয়ামে শেষ চারটি ম্যাচেই চারটিতেই পরাজিত হলো সিটি। টটেহ্যামের ইংলিশ স্ট্রাইকার অলিভার স্কিপের ফাউলে অল্পের জন্য গ্রীলিশ পেনাল্টি পাননি।
অন্যদিকে ইকে গুনডোগানের ফ্রি-কিক ডিফ্লেকটেড হয়ে অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ফার্নান্দিনহোর হেডও গোলের ঠিকানা খুঁজে পায়নি। স্পার্স গোলরক্ষক হুগো লোরিসও বেশ কয়েকবার দলকে রক্ষা করেছেন। হুয়াও ক্যান্সেলো ও রিয়াদ মাহারেজ দুটো ভাল সুযোগ হাতছাড়া করেছেন।
বিরতির ঠিক আগে দক্ষিণ কোরিয়ান তারকা সন হেয়াং মিনের শট ডিফ্লেকটেড হয়ে বাইরে চলে যায়। ৫৫ মিনিটে আকেকে কাটিয়ে দারুন এক লো শটে এই সনই শেষ পর্যন্ত টটেনহ্যামকে জয় উপহার দেন।
সিটিজেনদের বিপক্ষে এটি সনের সপ্তম গোল। পরের মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে স্টিভেন বার্গউইন ব্যবধান দ্বিগুন করার দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন।
ম্যাচ শেষের ২০ মিনিট আগে অবশেষে গার্দিওলা কেভিন ডি ব্রুইনা, গ্যাব্রিয়েল জেসুস ও ওলেকসান্দ্রা জিনচেনকোকে মাঠে নামান। ডি ব্রুইনা লোরিসকে কিছুটা পরীক্ষার মধ্যে ফেললেও শেষ পর্যন্ত তা কাজে আসেনি। স্টপেজ টাইমে লুকাস মৌরাকে ফাউলের অপরাধে হলুদ কার্ড দেখেন গ্রীলিশ।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত