প্রকাশিত: জুন ৮, ২০২০ ৫:৩৩ পিএম

ডেসটিনি গ্রুপের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ( অব.) দিদারুল আলমকে জামিন দেননি হাইকোর্ট।

সোমবার (০৮ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তার জামিন না দিয়ে মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠান।

আদালত আদেশে বলেন, কোর্ট খোলার এক সপ্তাহ পর অথবা নিয়মিত কোর্ট না খুললে ৩০ দিন পর মামলার জামিন আবেদনের ওপর পুনঃশুনানি হবে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।  দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশিদ আলম খান।  জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক আদালতের আদেশের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও ডেসটিনি ট্রি প্ল্যানটেশনের বিরুদ্ধে আর্থিক অর্থবছর ২০০৯-২০১০ থেকে ২০১৩ সালের ৩১ মার্চ পর্যন্ত ১১৭৮ কোটি ৬১ লাখ টাকা স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ তোলে দুদক।  পরে ২২ জনকে আসামি করে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় মামলা (নম্বর ৩৩) দায়ের করে রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটি। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ আদালত ৪-এ বিচারাধীন। দিদারুল আলম এ মামলায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

তথ্যমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করার ...

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

‘​স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা সড়ক ও বাঁধ রক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি সভা অনুষ্ঠিত ...

বিএমইউতে ডেঙ্গু নিয়ে সেমিনার, সর্বোচ্চ প্রস্তুতির তাগিদ

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) ডেঙ্গুর পরিবর্তিত পরিস্থিতি, নতুন চ্যালেঞ্জ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে ইউনিভার্সিটি ...

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭৭ জন কর্মকর্তা। সোমবার (১৭ আগস্ট) ...