
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংক অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে ট্রেজারি চালান সংগ্রহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংকের সকল শাখা পাসপোর্ট ফি, মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর এবং বিভিন্ন সরকারি ফি সংগ্রহ করবে।
স্বয়ংক্রিয় চালান সিস্টেমের মাধ্যমে গ্রাহক ব্যাংকের যে কোনো শাখা থেকে তাদের ট্রেজারি চালান বিল পরিশোধ করতে পারবেন। এর মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই রিয়েল-টাইমে সরকারি রাজস্বের সুষ্ঠু পরিশোধ নিশ্চিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ফোরকান হোসেন এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দিন আজাদ, মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ডিএমডি ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, রিটেইল ডিস্ট্রিবিউসনের প্রধান মো. রিদওয়ানুল হক এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
- ১র্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র্যাগিং
- ২আল-হেরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৩কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
- ৪বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
- ৫কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৬সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৭দাখিলে এবার পাসের হার ৫৫.৫৯ শতাংশ
- ৮এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
- ৯এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- ১০৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৫জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ১০জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক





পাঠকের মতামত