
কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম গত জুলাই মাসে ১১.৪১% প্রবৃদ্ধি অর্জন করেছে। করোনার বিপর্যস্ত পরিস্থিতি মোকাবেলা করে জুলাই মাসের এই প্রবৃদ্ধিকে ২০২১-২২ অর্থবছরের শুরুতে ‘শুভ সূচনা’ হিসেবে অভিহিত করেছে ভ্যাট বিভাগ।
২০২১-২২ অর্থবছরের প্রতিটি কর মেয়াদে বিভিন্ন ক্যাটাগরিতে পারফর্ম্যান্সের ভিত্তিতে ‘অফিসার অব দ্য মান্থ’ ঘোষণার সিদ্ধান্ত নেয় ভ্যাট কমিশনারেট। এই ধারাবাহিকতায় জুলাই মাসে ৩ জন কর্মকর্তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
শুক্রবার (২৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ভ্যাট কমিশনারেট। এতে উল্লেখ করা হয়, গত ২০২০-২১ অর্থবছরের জুলাইতে ভ্যাট রাজস্ব আদায় হয়েছিলো ৫৮৭ দশমিক ৬৯ কোটি টাকা। চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায় হয় ৬৫৪ দশমিক ৭৫ কোটি টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের আওতাধীন ৫ জেলায় ৮টি বিভাগ ও ২৪ সার্কেলের সবাই উদ্যমী হয়ে কাজ করেছে। তাদের এ মেধা ও কর্মস্পৃহাকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রতি মাসে বেস্ট ডিভিশনাল অফিসার, বেস্ট সার্কেল অফিসার, বেস্ট সেক্টর অফিসার নির্বাচিত করা হবে।
এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় চলতি অর্থবছরের জুলাই করমেয়াদে বেস্ট ডিভিশনাল অফিসার হিসেবে চট্টগ্রাম বিভাগের উপকমিশনার সাইদ আহমেদ রুবেল, বাকলিয়া সার্কেলের রাজস্ব কর্মকর্তা অসিত কুমার আচার্যকে বেস্ট সার্কেল অফিসার এবং ফৌজদারহাট সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ চাঁন মিয়াকে বেস্ট সেক্টর অফিসার নির্বাচিত হন। গত ২৬ আগস্ট (বৃহষ্পতিবার) ভ্যাট কমিশনার আকবর হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ‘অফিসার অব দ্য মান্থ’দের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
এ সময় আকবর হোসেন বলেন, “বিজয়ীরা তাদের নিজ নিজ যোগ্যতা, মেধা, মনন ও উদ্যম দিয়ে রাজস্ব আদায়ের মাধ্যমে রাজস্ব প্রবৃদ্ধিতে অবদান রেখেছেন”। পাশাপাশি তাদের সফলতার গল্প অনুসরণ করে বাকিরাও যেন অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে- সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
- ১নবীনগরে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- ২মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কায় নিহত ২
- ৩সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৪এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
- ৫৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ৬রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৭বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৮পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৯চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ১০পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ১০মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত