প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১ ১:৩৮ পিএম , আপডেট: আগস্ট ৩১, ২০২১ ১:৫৪ পিএম

সদ্য শুরু হলো ইউরোপিয়ান ক্লাব ফুটবল। এই মধ্যে সময় হয়েছে আর্ন্তজার্তিক সূচির বিরতির। তাই ক্লাব ছেড়ে নিজ নিজ দেশে ফিরছে ফুটবলাররা। দেশে ফিরে বিশ্বকাপ বাছাইয়ে খেলবে জাতীয় দলের হয়ে। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টেনার বিপক্ষে ম্যাচসহ তিন ম্যাচে তারকা বিহীন মাঠে নামবে ব্রাজিল ফুটবল দল। ইংল্যান্ডে ক্লাবেগুলোতে খেলা সিলভা, বেকার, ফাবিনহোসহ ৯ তারকা ফুটবলার ফিরতে পারছে না দলে।

করোনাভাইরাস মহামারির মধ্যে যেসব দেশ ইংল্যান্ডের তালিকায় লাল চিহ্নিত, সেসব দেশের খেলোয়াড়দের ছাড়তে রাজি না প্রিমিয়ার লিগের দলগুলো। ফিফার আবেদনও সায় পায়নি ক্লাব নিকট, ফুটবলারদের দেশে ফিরতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় ক্লাবগুলো।

ব্রাজির দলের ৯ তারকা রয়েছেন ইংল্যান্ডের মাটিতে। তাদের মধ্যে লিভারপুলে খেলছেন গোলরক্ষক অ্যালিসন বেকার, ম্যানচেস্টারের গোলরক্ষক এডারসন মোরায়েস, চেলসির ডিফেন্ডার থিয়াগো সিলভা, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফাবিনহো ও ফ্রেড এবং লিডস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও এভারটনের স্ট্রাইকার রাফিনহা, ফিরমিনো, হেসুস ও রিচার্লিসন।

তবে এই সমস্যার কথা আগেই মাথায় রেখেছিলেন ব্রাজিল কোচ তিতে। যে কারণে কয়েকদিন আগে নিজের স্কোয়াডে নতুন করে ৯ খেলোয়াড়কে যোগ করেছিলেন তিনি। তারা হলেন এভারসন, সান্তোস, মিরান্ডা, এডেনিলসন, গারসন, ম্যাথুজ নুনেস, ম্যালকম, ভিনিসিয়াস এবং হাল্ক।

আগামী শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। পরের শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোরে পেরুর সাথে লড়বে তিতের দল।

শেয়ার

পাঠকের মতামত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া টুর্নামেন্ট ...

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...