
প্রান্তিক কৃষক ও খুচরা বিক্রেতাদের ফসল মাড়াইভিত্তিক ঋণ প্রদান এবং স্বয়ংক্রিয়ভাবে আবেদন ও প্রক্রিয়াকরণের সময়কালকে সংক্ষিপ্ত করার জন্য একটি ডিজিটাল অ্যাপ্লিকেশন ও তাত্ক্ষণিক যোগ্যতাসম্পন্ন স্ক্রিনিং সিস্টেম চালু করবে প্রাইম ব্যাংক লিমিটেড (পিবিএল)।
এই লক্ষ বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে পরিচালিত ফিড দ্য ফিউচার বাংলাদেশ, হর্টিকালচার, ফ্রুটস অ্যান্ড নন-ফুড ক্রপসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। এতে প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে তাত্ক্ষণিকভাবে অর্থায়ন সুবিধা পাবে। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হর্টিকালচার অ্যাকটিভিটি বাংলাদেশ সরকারের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ বেসরকারি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মানসম্পন্ন হর্টিকালচার, ফল ও নন-ফুড ক্রপস উৎপাদন বৃদ্ধি করে; যা দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখে।
এ অংশীদারিত্বের উদ্দেশ্য হলো, প্রান্তিক কৃষক ও খুচরা বিক্রেতাদের জন্য ফসল মাড়াইভিত্তিক ঋণ প্রদান এবং স্বয়ংক্রিয়ভাবে আবেদন ও প্রক্রিয়াকরণের সময়কালকে সংক্ষিপ্ত করার জন্য একটি ডিজিটাল অ্যাপ্লিকেশন ও তাত্ক্ষণিক যোগ্যতাসম্পন্ন স্ক্রিনিং সিস্টেম চালু করা।
হর্টিকালচার অ্যাকটিভিটির চিফ অব পার্টি মার্কোস মরেনো বলেন, এ ধরনের উদ্ভাবনী উদ্যোগে অংশ নিতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। আমরা প্রাইম ব্যাংকের ইনোভেটিভ সলিউশন কার্যক্রমের পাশে থাকতে পেরে উৎসাহিত। এটি ব্যাংকিং সেবার আওতার বাইরে থাকা হাজার হাজার জনগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিত গ্রামীণ নারী ও পুরুষদের হর্টিকালচারাল শস্য উৎপাদনে সহায়তা করতে কাজ করে যাবে।
প্রাইম ব্যাংকের এমডি ও সিইও হাসান ও. রশীদ বলেন, উন্নয়ন সহযোগী ইউএসএআইডির অংশীদারিত্ব করতে পেরে আমরা উচ্ছ্বসিত। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বৃহত্তর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রাইম ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অংশীদারিত্ব আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
- ১র্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র্যাগিং
- ২আল-হেরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৩কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
- ৪বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
- ৫কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৬সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৭দাখিলে এবার পাসের হার ৫৫.৫৯ শতাংশ
- ৮এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
- ৯এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- ১০৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৫জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ১০জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক





পাঠকের মতামত