
পুঁজিবাজারকে নিয়ে বিভিন্ন তথ্য অপপ্রচার চালানোর কারণে পুঁজিবাজার নিয়ন্ত্রন সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) “শেয়ার বাজারের খবর” নামে একটি ফেসবুক গ্রুপকে বন্ধ করার জন্য বিটিআরসিকে চিঠি দিয়েছে।
গ্রুপটিতে “শেয়ার ব্যবসায়ীদের প্রিয় গ্রুপ,শেয়ার বাজারের সবার আগে সর্ব শেষ সংবাদ” লেখা থাকলেও পুঁজিবাজারের বিভিন্ন কোম্পানি নিয়ে ভুল তথ্য প্রচার করে বিনিয়োগকারীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এছাড়াও প্রুপটিতে নিশ্চিত লভ্যাংশ দিয়ে ব্যবসা করার প্রলোভন দেয়া হয়। বেশ কিছু ফেসবুক আইডি থেকে এসব প্রলোভন দেয়া হয়। আইডি গুলোর মধ্যে রয়েছে: সুরাইয়া সুমি নামের আইডি থেকে পোস্ট দেয়া হয়েছে “দুইটা শেয়ার মাত্র সাত দিনে ডাবল হবে যাদের লাগবে ইয়েস লিখে ইনবক্স করেন” আবেদ খান নামের এক আইডি থেকে পোস্ট করা হয়: চলতি মাসেই প্রায় সকল শেয়ার ফ্লোর থেকে উঠে যাবে, বিশেষ করে ১০-৩০ টাকার মধ্যে যেগুলি।

এ ব্যাপারে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউলি করিম বলেন, আগেও গুজব ছড়ানোর দায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু গ্রুপকে নিষিদ্ধ করার জন্য বিটিআরসি বরাবর চিঠি দিয়েছে বিএসইসি। পরবর্তীতে সে গ্রুপ গুলোকেও নিষিদ্ধ করা হয়েছে। বিএসইসির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোকে পযবেক্ষণ করা হচ্ছে। পুঁজিবাজার নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করলেই তার ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
চলতি বছরের ২ সেপ্টেম্বর পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়্যারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল ইসলাম স্বাক্ষরিত একটি আদেশ নং বিএসইসি/এমএসআই/২০২০-৯৮১/১১৪ জারি করেছে।
উক্ত আদেশে পুঁজিবাজারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট অথবা পুঁজিবাজার বা সিকিউরিটিজ লেনদেনের সাথে যে কোন উপায়ে সম্পর্কিত সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহকে নিম্নলিখিত কর্মকান্ড হতে বিরত থাকার জন্য আদেশ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটিজ মার্কেট ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় যে কোন ব্যক্তি, ব্যক্তিবর্গ বা কোন প্রতিষ্ঠান কর্তৃক সোস্যাল মিডিয়া বা অন্যকোন মাধ্যমে বিএসইসি, ডিএসই এবং সিএসই এর নাম বা লোগো ব্যবহার করে কোন তথ্য বা প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার বিষয়ে আদেশ প্রদান করেছে। সেই সাথে সোস্যাল মিডিয়াতে যে কোন লিস্টেড সিকিউরিটিজের বাজার মূল্য বা অন্য কোন বিষয়ে পূর্বানুমান কিংবা বিনিয়োগকারীর স্বার্থ ক্ষুন্ন করে এমন কোন মন্তব্য করা থেকে বিরত থাকতেও আদেশ প্রদান করে।
কমিশন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ (১৮ নং আইন, ১৯৬৯) এর সেকশন ২০ এ প্রদত্ত ক্ষমতাবলে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে উপরোল্লিখিত আদেশটি জারি করেছে।
এইমর্মে জানানো যাচ্ছে যে, উল্লিখিত আদেশটি অমান্য করলে অমান্যকারীদের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত