
বর্তমান সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা। সেই লক্ষ্য অর্জনে গবেষণা ও উন্নয়ন খাতের পাশাপাশি প্রয়োজন ইলেকট্রনিক্স ও প্রযুক্তি শিল্পখাতের বিকাশ। বর্তমান সরকারের দেওয়া অবকাঠামোগত সুবিধা ও নীতিগত সহায়তা কাজে লাগিয়ে ওয়ালটন এখন গ্লোবাল ব্র্যান্ড বলে জানিয়েছেন বাংলাদেশের টেক জায়ান্ট খ্যাত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ।
সোমবার (২০ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জুরিখ শহরের দি ডলডার গ্রান্ড হোটেলের বলরুমে অনুষ্ঠিত রোড শো’র প্রথম দিনের সমাপনী অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপনকালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ এসব কথা বলেন।
বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শীর্ষক ওই রোড শো’র আয়োজন করে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোড শো’তে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, অর্থ বিভাগের সিনিয়র সেক্রেটারি আব্দুর রউফ তালুকদার, আইসিটি বিভাগের সিনিয়র সেক্রেটারি এন এম জিয়াউল আলম, বেপজার এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহম্মেদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইবরাহিম।
গোলাম মুর্শেদ আরও বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পোসমৃদ্ধ এবং অর্থনৈতিকভাবে উন্নত এক সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস শ্রম, দূরদৃষ্টি, প্রজ্ঞা ও মেধায় বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন। অফুরন্ত সম্ভাবনার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ।’
উল্লেখ্য, বাংলাদেশের শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ-সুবিধা এবং উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশ্বের বিভিন্ন দেশে ‘দি রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক রোড শো করছে বিএসইসি।
এর আগে, দুবাই এবং যুক্তরাষ্ট্রের চারটি শহরে রোড শো হয়েছে। সুইজারল্যান্ডের পর পর্যায়ক্রমে লন্ডন, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশেও বিএসইসির রোড শো হবে। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড রোড শো’র অন্যতম সহযোগি ওয়ালটন। সুইজারল্যান্ড রোড শো’র দ্বিতীয় ও শেষ পর্ব ২২ সেপ্টেম্বর জেনেভায় অনুষ্ঠিত হবে।
রোড শোতে ওয়ালটনের নিজস্ব অত্যাধুনিক কারখানায় বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া নিয়ে একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়।
- ১হরমুজে জাহাজে হামলা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
- ২চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ৩ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৬কেনা জমিতে মরদেহ দাফনে বিক্রেতার বাধা, খাস জমিতে দাফন
- ৭শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ৮আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৯সূচকের উত্থানে চলছে লেনদেন
- ১০দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৪শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৭২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৮ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৯পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ১০ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা





পাঠকের মতামত