
বার্সেলোনার দুর্দশা কাটবে কবে? এটিই বোধহয় ফুটবলের সবচেয়ে কঠিন প্রশ্ন এখন। গত দশকের অন্যতম দাপুটে এই দল যেন কিছুতেই দিশা খুঁজে পাচ্ছে না। এবার হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। প্রথমার্ধেই দুই গোল খাওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি কাতালান ক্লাবটি। প্রতিপক্ষের মাঠ ছেড়েছে ২-০ গোলের হার নিয়ে।
বল দখলের লড়াইয়ে অবশ্য এগিয়ে ছিল বার্সেলোনাই। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে ভয় ধরাতে পারেনি তারা। প্রায় ৭০ শতাংশ বল দখলে রেখে দুইটি শট লক্ষ্যে রাখতে পারে বার্সা। বিপরীতে তিনটি লক্ষ্যে রাখে স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য বার্সেলোনা।
শুরুতে ভালোই লড়াই চালিয়ে যাচ্ছিল বার্সেলোনা। ২০ মিনিটের মধ্যে ভালো দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি অ্যাটলেটিকো। ম্যাচের ২৩ তম মিনিটে এসে এগিয়ে যায় অ্যাটলেটিকো। ফেলিক্সের বাড়ানো বল ধরে লুইস সুয়ারেজ পাস বাড়ান ডি-বক্সে। আর ফাঁকায় বল পেলে গোল করতে ভুল করেননি ফরাসি মিডফিল্ডার লিমাঁ।
ডিফেন্সের ভুলেই গোল হজম করতে হয় বার্সাকে। এরপর ৪৪ মিনিটেও একই ভুলে ব্যবধান দ্বিগুণ হয়। মাঝমাঠের অনেক আগে থেকে এবারও দুই পাসে গড়া আক্রমণে গোল করেন সুয়ারেজ। ফেলিক্স থেকে লিমাঁর কাছে বল যায়। ডি বক্সে সময় নিয়ে ঠাণ্ডা মাথায় শট করেন সুয়ারেজ।
বার্সেলোনা ছাড়ার পর নিজের সাবেক দলের বিপক্ষে এটিই তার প্রথম গোল। থাকার প্রবল ইচ্ছে থাকলেও গত সেপ্টেম্বরে বার্সেলোনা থাকতে হয় সুয়ারেজকে। আগেই বলে রেখেছিলেন গোল পেলে উদযাপন করবেন না, সেটি করেনওনি। বরং যেন দুই হাত জোড় করে সমর্থকদের কাছে ক্ষমাই চেয়েছেন সুয়ারেজ।
আট ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ সমান পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে তারা আছে ৯ম স্থানে।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১০লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি





পাঠকের মতামত