
আবারও পেঁয়াজের বাজারে আগুন। কোনো কারণ ছাড়াই মাত্র চার থেকে পাঁচ দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০-২৫ টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে আড়তদাররা পেঁয়াজের দাম বাড়িয়েছে। ফলে তাদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করছি।
আড়তদাররা বলছেন, ভারতে পেঁয়াজের বুকিং রেট বেড়েছে। এ কারণে আমদানি কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। আর তাতে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতারা নাখোশ।
বুধবার (৬ অক্টোবর) রাজধানীর বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। তবে আগের কেনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজি। অথচ গত শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর বাজারে পেঁয়াজের কেজি ছিল ৪৫-৫০ টাকা কেজি। অর্থাৎ কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০-২৫ টাকা। আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন খুচরা ব্যবসায়ীরা। নতুন করে পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। পেঁয়াজ কিনতে এসে বিক্রেতাদের সঙ্গে দরকষাকষি করতে হচ্ছে। ক্রেতাদের বিভিন্ন কথায় বিক্রেতারাও বিরক্ত হচ্ছেন।
রাজধানীর মুগদা বাজারের ব্যবসায়ী এনামুল হক পেঁয়াজ বিক্রি করছেন ৬৫ টাকা কেজিতে। তবে কেউ দামদামি করলে ৬০ টাকা কেজি বিক্রি করছেন।
তিনি বলেন, পেঁয়াজের দাম বেড়েছে। গতকাল কিংবা আজকে যারা পেঁয়াজ কিনেছে (বিক্রেতা) তারা বিক্রি করছে ৭০ টাকা কেজি। আমার পেঁয়াজ কেনা শনিবার, তাই পরিচিত কাস্টমারের কাছে ৬০ টাকায়ও বিক্রি করছি।
একই কথা বলেন খিলগাঁও বাজারের ব্যবসায়ী মনির হোসেন। তিনি বলেন, আড়তদাররা পেঁয়াজের দাম বাড়িয়েছে। বলছে আরও বাড়বে।
তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি কমেছে, এই অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। আর তার প্রভাব পড়েছে খুচরা বাজারে।
রামপুরা কাঁচাবাজারে আসা ক্রেতা মনোয়ার জাহান বলেন, এক সপ্তাহ আগে ৪০ টাকা কেজি পেঁয়াজ কিনেছি। আজকে কিনতে এসেছি, দাম বলছে ৭০ টাকা। অর্থাৎ অলমোস্ট ডাবল।
তিনি বলেন, কাঁচামরিচের কেজি ২০০ টাকা, ডিমের হালি ৪০ টাকা, চালের দাম বাড়তি। এখন পেঁয়াজের দামও বাড়াচ্ছে। আমরা কই যামু।
কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, ভারতে অতিবৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়েছে। এছাড়াও পুজার কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ ওঠানো কমিয়ে দিয়েছেন। মোকামগুলোতে লোডিং কমে গেছে।
তবে পুজার পর এমন দাম থাকবে না। ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। সেগুলো আসতে শুরু করবে। ফলে দাম কমে আসবে বলে প্রত্যাশা তার।
দেশের বৃত্তম পেঁয়াজের পাইকারি বাজার খাতুনগঞ্জেরর ব্যবসায়ী হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, বৃষ্টি ও বন্যার কারণে ভারতে প্রচুর পেঁয়াজ নষ্ট হওয়ায় সেখানে বুকিং রেট বেড়ে গেছে। ফলে লোকসানের ভয়ে ব্যবসায়ীরা আমদানি কমিয়ে দিয়েছে। তাই পেঁয়াজের সরবরাহ কমে গেছে। আগে দিনে এক থেকে দেড় হাজার টন পেঁয়াজ বাজারে এলেও এখন আসছে ৬০০-৭০০ টন।
উল্লেখ্য, দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা ৩০ লাখ টন। এর মধ্যে উৎপাদন হয়েছে ২৫ লাখ ৫৭ হাজার টন। তবে নষ্ট হয়ে যাওয়ার সাধরণত উৎপাদিত পেঁয়াজ দাঁড়ায় ১৮ থেকে ১৯ লাখ টনে। বাকি চাহিদা মেটাতে প্রায় ১১ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। প্রতিবেশী দেশ, সড়ক পথে দ্রুত আনা, কম দাম বিবেচনায় প্রধানত ভারত থেকেই বেশিরভাগ পেঁয়াজ আমদানি করা হয়। ফলে দেশটি থেকে পেঁয়াজ আমদানি কমে গেলেই বাংলাদেশের বাজারে নিত্যপণ্যটির দাম বাড়তে থাকে।
- ১মালয়েশিয়ায় ৩৭০ বাংলাদেশিসহ ১০৪৩ অবৈধ অভিবাসী আটক
- ২কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ
- ৩ফের ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন
- ৪১১ দিনে রেমিট্যান্স এলো ১৩৮ কোটি ডলার
- ৫ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৬গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে
- ৭রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
- ৮আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র্যালি
- ৯বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী
- ১০প্রাইম ব্যাংক ও পামপে’র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৪পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৭প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৮বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৯চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ১০শ্রীপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ





পাঠকের মতামত