
কেবল আর্জেন্টিনাই তো নয়, ডিয়েগো ম্যারাডোন পুরো বিশ্বের কাছেই এক জাদুকরের নাম। দেশকে দুইটি বিশ্বকাপ জিতিয়েছেন, ফুটবলের কত কত রূপকথার জন্ম দিয়েছেন তিনি। করেছেন ‘গোল অব দ্য সেঞ্চুরি’ও। ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি লিওনেল মেসি।
তার পর দেশের সবচেয়ে বড় তারকাও তিনি। এই দুজন আবার গুরু-শিষ্যও। ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন ম্যারাডোনা। সে সময় তার অধীনে খেলেছেন মেসি। গত বছরের ২৫ নভেম্বর মারা যান ম্যারাডোনা। গুরুর মৃত্যুর খবরের পর কী অবস্থা ছিল মেসির?
ফ্রেঞ্চ ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি তখন বাড়িতে ছিলাম। আমার বাবা আমাকে লিখলো, ‘তুমি কি জানো ডিয়েগো…’। আমি জানতাম না উনি কোন ব্যাপারে কথা বলছিল। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কারণ এটা একদমই আশা করিনি। এটা খুবই ভয়ঙ্কর সংবাদ ছিল। আমি জানতাম সে ভালো নেই। কিন্তু মরে যাবে, এমনটা ভাবিনি।’
ম্যারাডোনা পরবর্তী যুগে এতদিন কোনো শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। গত জুলাইয়ে তাদের ২৮ বছরের অপেক্ষা শেষ হয়েছে মেসির নেতৃত্বে। ব্রাজিলকে তাদের মাঠে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এ নিয়ে তিনি বলেছেন, ‘কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হিসেবে ঘরের মাঠে খেলা, এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। তাই আমি বেশ উজ্জ্বীবিত ছিলাম।’
তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনার হয়ে কোনো শিরোপা জিততে না পারা গলার কাঁটা হয়ে আটকে ছিল। আমি এটা অস্বীকার করবো না। আমি জানতাম আমাকে চেষ্টা করেই যেতে হবে, এটাই স্বাধীনতা। আমাদের সবার এটা দরকার। সত্যিটা হচ্ছে আমি খুব করে এই ইতিহাসের অংশ হতে চেয়েছিলাম।’
- ১দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে
- ২বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরী কন্যার মরদেহ উদ্ধার
- ৩১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৬আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৭বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৮প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৯মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ১০দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ১বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ২জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৩রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৪শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৫এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৬বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৭তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৮এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৯মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১০বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত





পাঠকের মতামত