
প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পেলো না। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ জমে উঠলো উয়েফা নেশনস লিগের ফাইনালটি। প্রথমে এগিয়ে গেলো স্পেন। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয়ে উয়েফা নেশনস লিগের দ্বিতীয় আসরের শিরোপা ঘরে তুললো ফ্রান্স।
প্রথম দল হিসেবে বিশ্বকাপ, ইউরো ও নেশনস লিগ-ট্রেবল জয়ের কীর্তি গড়লো দিদিয়ের দেশমের দল। ২০১৯ সালে নেশনস লিগের প্রথম আসরের শিরোপা জিতেছিল পর্তুগাল।
ম্যাচে সেয়ানে সেয়ানে টক্করই হয়েছে। দুই দলই সমান ১২টি করে শট নিয়েছে। যার মধ্যে স্পেনের লক্ষ্যে ছিল ৪টি, ফ্রান্সের ৫। তবে বল দখলে অনেকটাই এগিয়ে ছিল স্পেন (৬৪ ভাগ)।
এমনকি প্রথমে এগিয়েও গিয়েছিল তারা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৪ মিনিটে স্পেনকে আনন্দে ভাসান মিকেল ওয়ারজাবাল। সের্হিও বুসকেতসের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ওয়ারজাবাল।
তবে জবাব দিতে সময় নেয়নি ফ্রান্স। এক মিনিট পরই কিলিয়ান এমবাপের পাস থেকে ডি-বক্সের মধ্যে বেনজেমার বাঁকানো শট পোস্টের ওপরের কোণা দিয়ে জালে ঢুকে যায়।
৮০তম মিনিটে ফ্রান্সের জয়সূচক গোলটি করেন এমবাপে। থিও এরনঁদেজের বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন পিএসজি ফরোয়ার্ড।
৮৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু ওয়ারজাবালের দারুণ এক ভলি আটকে দেন ফরাসি গোলরক্ষক লরিস। যোগ করা সময়ে আরেকটি দুর্দান্ত সেভে দলের জয় নিশ্চিত করেন তিনি।
- ১দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে
- ২বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরী কন্যার মরদেহ উদ্ধার
- ৩১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৬আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৭বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৮প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৯মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ১০দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ১জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ২বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৩শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৪এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৫রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৬তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৭এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৮মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৯বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ১০বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার





পাঠকের মতামত