
জয় পেলেই ১৬ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠবে বাংলাদেশ। এমন কঠিন সমীকরণ মাথায় রেখে বাঁচা-মরার লড়াইয়ে নেপালের বিপক্ষে সুমনের গোলে লিড নিয়ে বিরতিতে গেল বাংলাদেশ ফুঠবল দল। বুধবার মালে স্টেডিয়ামে খেলার ৯ মিনিটে সুমন রেজার গোলে এগিয়ে গেছে বাংলাদেশ।
ম্যাচ শুরুর দশ মিনিট পরেই গর্জে উঠল মালে স্টেডিয়াম। বাঁপ্রান্ত থেকে রাকিব বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, নেপালের ডিফেন্ডার তাকে বাঁধা দিলে পড়ে যান। উজবেকিস্তানের রেফারি ফাউলের বাঁশি বাজান। অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে বক্সে জটলার মধ্যে হেড করেন সুমন রেজা।
সুমনকে দুই ম্যাচ পর আবার সুযোগ দিয়েছেন কোচ। সেই সুযোগের পূর্ণ ব্যবহার করলেন সুমন। উত্তর বারিধারার হয়ে সদ্য সমাপ্ত লিগে সুমন ছিলেন দেশিদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা।
ম্যাচের শুরু থেকে বাংলাদেশ নিয়ন্ত্রিত ফুটবল খেলছে। এখন পর্যন্ত নেপাল তেমন কিছু করতে পারেনি। ম্যাচের বাকি সময় এই স্কোরলাইন বজায় থাকলে বাংলাদেশ ১৬ বছর পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবলের ফাইনাল খেলবে।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। এখানে দুই দলের সঙ্গে ভিন্ন দুই সমীকরণ। ২০০৫ সালের পর এই টুর্নামেন্টে আবার ফাইনাল খেলতে গেলে যেখানে জিততেই হবে বাংলাদেশ দলকে, সেখানে জামাল ভূঁইয়াদের জয় আটকে কোনোরকম ড্র করে ১ পয়েন্ট পেলেই ফাইনালে যাবে নেপাল। ফাইনালে উঠার এই লড়াইয়ে মাঠে নেমেছে দুই দল।
বাংলাদেশ দল: আনিসুর রহমান জিকো, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, মোহাম্মদ সাদ উদ্দিন, বিপলু আহমেদ, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহীম।
নেপাল দল: কিরন চেমজং, দিনেশ রাজবংশী, অনন্ত তামাং, রোহিত চাঁদ, গৌতম শ্রেষ্ঠ, পুজান উপার্কোটি, তেজ তামাং, সুজল শ্রেষ্ঠ, আয়ুশ ঘালান, নবযুগ শ্রেষ্ঠ, অঞ্জন বিষ্টা।
- ১১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ২আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৩জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৪আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৫বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৬প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৭মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৮দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ৯রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১০শ্রীপুরে কৃষকের বাড়ীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
- ১‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ২জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৫এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৬রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৭শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৮এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৯মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১০জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির





পাঠকের মতামত