প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ ৭:১৯ পিএম , আপডেট: অক্টোবর ১৪, ২০২১ ৩:৫৯ পিএম

শেষ মুহূর্তে লাল কার্ড, বিতর্কিত পেনাল্টিতে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ১৬ বছর অপেক্ষার পরও সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হলো না বাংলাদেশ ফুটবল দলের। ৮৮ মিনিটে এসে স্বপ্ন ভাঙলো লাল সবুজ জার্সিধারীদের।

নেপালকে হারাতে পারলেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে যেতো। এমন সমীকরণ মাথায় নিয়ে ম্যাচের প্রথমেই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। লিডটা ধরে রেখেছিল ৮৭ মিনিট পর্যন্ত।

কিন্তু শেষ মুহূর্তে এসে ভুল করে বসলো লাল সবুজের প্রতিনিধিরা। বিপজ্জনক জায়গায় নেপালের এক ফুটবলারকে ফেলে দিলেন ডিফেন্ডার সাদউদ্দিন। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতেই সব শেষ।

১-১ গোলে ড্র হয়ে গেলো বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করার ম্যাচটি। ফলে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় হয়ে গেছে অস্কার ব্রুজনের দলের। নেপাল উঠে গেছে ফাইনালে।

শেয়ার

পাঠকের মতামত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া টুর্নামেন্ট ...

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...