
গুনে গুনে ৫ গোল দিয়েই শাখতারের মাঠ নিয়ে জয় নিয়ে ফিরল রিয়াল। চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচে শেরিফ তিরাসপোলের কাছে হারলেও গতকাল শাখতার দোনেৎস্ককে কোনো সুযোগই দেয়নি রিয়াল মাদ্রিদ।
দোনেৎস্কের ন্যাশনাল কমপ্লেক্স স্টেডিয়ামে রিয়াল প্রথম গোলটা পায় স্বাগতিক ডিফেন্ডার শেরহিই ক্রিভটসভের আত্মঘাতী গোলের সুবাদে। এরপর দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৬ মিনিটে জোড়া গোল করে রিয়ালকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র।
রিয়ালের হয়ে বাকি দুই গোল রদ্রিগো এবং করিম বেনজেমার। ৬৪ মিনিটে ব্রাজিলের তরুণ তুর্কি রদ্রিগো ব্যবধান করেন ৪-০। আর ইনজুরি সময়ে শাখতারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বেনজেমা।
গ্রুপের আরেক ম্যাচে রূপকথার জন্ম দিতে থাকা শেরিফকে হারিয়েছে ইন্টার মিলান। চ্যাম্পিয়নস লিগে প্রথমবার খেলতে এসেই শেরিফ নিজেদের প্রথম দুই ম্যাচে হারিয়ে দিয়েছিল শাখতার এবং ঐতিহ্যবাহী রিয়ালকে। তবে ইন্টারের বিপক্ষে আরেকটা ইতিহাস লেখা হলো না মলদোভিয়ান ক্লাবটির।
গতকাল সান সিরোর গুইসেপ্পে মিয়েজ্জাতে শেরিফকে ৩-১ গোলে হারায় স্বাগতিক ইন্টার। দলের জয়ে গোল তিনটি করেন এডিন জেকো, আর্তুরো ভিদাল এবং স্টেফান ডি ভ্রিজ। মাঝে সেবাস্টিয়েন থিলের গোল কেবল শেরিফের হারের ব্যবধানই কমিয়েছে।
একই রাতে অন্যান্যা গ্রুপের খেলায় জিতেছে আয়াক্স, স্পোর্টিং সিপি, পোর্তো। বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলের লজ্জায় ডুবিয়ে ম্যাচ জেতে আয়াক্স। বেসিকতাসকে ৪-১ গোলে হারিয়ে স্পোর্টিং সিপি। আরেক পর্তুগিজ ক্লাব পোর্তো ১-০ গোলে হারায় এসি মিলানকে।
- ১বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরী কন্যার মরদেহ উদ্ধার
- ২১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৩আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৪জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৫আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৬বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৭প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৮মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৯দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ১০রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ২বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৩এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৪রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৫জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৬শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৭মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ১০বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত





পাঠকের মতামত