প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১ ৩:৪৬ পিএম

বহুমুখী উৎপাদন খাত যথাযথ প্রযুক্তিগত সহায়তা পেলে বাংলাদেশের অর্থনীতি আরও দ্রুত শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রহমান। মঙ্গলবার (১৯ অক্টোবর) ইউএন টেকনোলজি ব্যাংক ফর এলডিসির ব্যবস্থাপনা পরিচালক জশুয়া সেতিপার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ অর্থনীতিতে বেশ উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। করোনা মহামারির সময়ে ২০২০-২১ সালেও আমাদের প্রবৃদ্ধি ছিল প্রায় ৫.৪৭ শতাংশ। বাংলাদেশ খুব শিগগিরই এলডিসি থেকে উন্নীত হতে যাচ্ছে। সেক্ষেত্রে বিশেষ করে আমাদের এসএমই খাতকে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে আরও বেশি প্রযুক্তিগত দিক থেকে সক্ষমতা অর্জন করতে হবে।

এ সময় তিনি বাংলাদেশের এসএমই খাতের সক্ষমতা অর্জনে ইউএন টেকনোলজি ব্যাংকের সহায়তা প্রত্যাশা করেন।

ইউএন টেকনোলজি ব্যাংক ফর এলডিসির ব্যবস্থাপনা পরিচালক জশুয়া সেতিপা বলেন, আমাদের মূল লক্ষ্যই হলো প্রযুক্তি আদান প্রদানে বা হস্তান্তরকে উৎসাহিত করা। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করা। বাংলাদেশের এসএমই খাতে খাতভিত্তিক চাহিদা অনুযায়ী প্রযুক্তিতগত সহায়তায় ও উৎকর্ষ বৃদ্ধিতে তাদের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।

সেতিপা জানান, ডব্লিউটিও’র টেকনোলজি ট্রান্সফার প্ল্যাটফর্মের অধীনে বাংলাদেশে ব্যবসায়ীদের প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে তারা সহায়তা করবেন।

তিনি বলেন, আগামী বছরের জানুয়ারিতে তারা একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছেন, যেখানে বাংলাদেশ কো-চেয়ার হিসেবে ভূমিকা পালন করবে। এছাড়া ডিসিসিআই ইউএন টেকনোলজি ব্যাংক গৃহীত আসন্ন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অন্যতম বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে।

ইউএন টেকনোলজি ব্যাংকের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিসার ইয়েসিম বেইকাল ও অরিয়েন্ট মুলোঙ্গো এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

ভিসাকে বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য আর্থিক প্রযুক্তি ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...