
বার্সেলোনার এখন আশার বাতিঘর তিনি। লিওনেল মেসি চলে যাওয়ার পর আনসু ফাতিকে নিয়েই স্বপ্ন দেখতে শুরু করেছেন কাতালান ক্লাবটির সমর্থকরা। স্প্যানিশ এই তরুণকে ইতোমধ্যে দেওয়া হয়েছে মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি। প্রত্যাশা পূরণে এখন অবধি অনেকটাই সফল ফাতি।
মাঝে ইনজুরিতে ১০ মাসের বেশি সময় ছিলেন মাঠের বাইরে। এরপর লা লিগায় লেভান্তের বিপক্ষে বদলি হিসেবে ১০ মিনিট খেলেন। এর মধ্যেই করেন দুর্দান্ত এক গোল। সব মিলিয়ে বার্সেলোনার হয়ে ৪৮ ম্যাচে তার গোল ১৫টি।
তবে এখনও নিজের উন্নতির অনেক জায়গা দেখছেন ফাতি। আগামীকাল (রোববার) রাতে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ নিয়ে পুরো বিশ্বেরই আগ্রহ তুঙ্গে। ব্যতিক্রম নন ফাতিও। বলেছেন, এল ক্লাসিকো বলেই বাড়তি অনুপ্রাণিত।
তিনি বলেন, ‘উন্নতির অনেক জায়গা আছে আমার। যারা আমাকে সাহায্য করতে পারবেন, তাদের কথা বিশেষত শুনতে হবে। সবকিছুতেই আমার উন্নতি দরকার, এখনও আমি তেমন কিছুই করিনি। ক্লাসিকোয় খেলা অনুপ্রেরণার, মাদ্রিদ আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী। জয়ের জন্য দলের সবাই নিজেদের সবকিছু উজাড় করে দেবে।’
চলতি মৌসুমটা অবশ্য ভালো কাটছে না বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে জয় এসেছে পিকের একমাত্র গোলে। লা লিগায় আট ম্যাচে চার জয়ে ১৫ পয়েন্ট নিয়ে আছে তালিকার সাত নম্বরে।
তবে দলের প্রতি বিশ্বাস রাখছেন ফাতি, ‘আমার বিশ্বাস আছে দলের প্রতি। এটা সত্যি যে বরাবরের মতোই আমাদের উন্নতি করতে হবে। আমরা ঘরের মাঠে খেলতে যাচ্ছি, যা আমাদের বাড়তি সুবিধা দেবে।’
- ১ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ২জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৩কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৪বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে
- ৯বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরী কন্যার মরদেহ উদ্ধার
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৪চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৫চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৬নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৭মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৮আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৯ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন





পাঠকের মতামত