
পেশির চোটে দলে ছিলেন না মেসি, তবে ওই অভাবটা বুঝতে দিলেন না আক্রমণভাগের বাকি দুই তারকা কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়র। তাতে বোর্দের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেইঁ। এই জয়ে লিগ ওয়ানে শীর্ষস্থান আরও মজবুত করেছে মাওরোসিও পচেত্তিনো শিষ্যরা।
শনিবার রাতে লিগ ম্যাচটি ৩-২ গোলে জিতেছে পিএসজি। প্রথমার্ধেই প্রতিপক্ষের মাঠে দুই গোল করেন নেইমার। পরে দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করেন এমবাপে। ম্যাচের শেষদিকে এলিস ও এমবায়ে নিয়াং বোর্দের পক্ষে দুই গোল শোধ দেন।
২৬তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। এমবাপের ক্রস ডি-বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বল জালে পাঠান নেইমার। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ডি-বক্সে এমবাপেকে পাস দিয়ে এগিয়ে যান তিনি। ফরাসি ফরোয়ার্ডের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা।
৬৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন এমবাপে। জর্জিনো উইজনালডমের কাছ থেকে বল পেয়ে দারুণভাবে বল জালে জড়ান এমবাপে। ৭৮ মিনিটে এক গোল শোধ দেয় বোর্দো। ইয়াসিন আদলির ক্রসে গোল করেন এলিস। যোগ করা সময়ে তাদের পরের গোলটি করেন এমবায়ে নিয়াং।
১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১০ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লঁস।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১০লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি





পাঠকের মতামত