প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ ৩:২৮ পিএম

দেশের পুঁজিবাজার ও দেশের অর্থনীতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্টে যুক্তরাজ্যে রোড শো করছে বিএসইসি। এর ধারাবাহিকতায় গত ৪ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত হয় রোড শো। আর আজ ৮ নভেম্বর ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে দ্বিতীয় রোড শো।

ম্যানচেস্টার সেন্টার কনভেনশন কমপ্লেক্সের এক্সচেঞ্জ হলে সকাল ১০টায় ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়াল ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হবে সম্মেলন। এতে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিডা) মো. সিরাজুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম উপস্থিত থাকবেন।

তারা ইউরোপীয় দেশগুলোতে থাকা প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার যুক্তি ও কারণগুলো তুলে ধরবেন। একই সাথে সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করবেন। এর আগে গত ৪ নভেম্বর লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করেন।

শেয়ার

পাঠকের মতামত

বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি

বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর বাংলাদেশে স্থানীয় কার্যক্রম পরিচালনা পর্ষদ না থাকলেও মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম ...

ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এজিএম নাসির উদ্দিন রেজার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ...

ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে শেয়ারবাজারে লেনদেন, স্বার্থের সংঘাত, আর্থিক ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

জীবনবীমা ছাড়া সব খাতে প্রযোজ্য, বাদ পড়ল পিবি রেশিও মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০

মার্জিন ঋণ দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশোধিত ...