
গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স। গত সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষে ছিল কোম্পানিটির শেয়ার। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দামবৃদ্ধির শীর্ষ স্থানটি দখল করেছে তাদের শেয়ার।
ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২১ দশমিক ৯৪ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম হয়েছে ৩৭ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৩১ টাকা।
অপরদিকে, কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে চলে আসায় এক শ্রেণির বিনিয়োগকারী তা বিক্রি করে দিয়েছেন। এতে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৪ লাখ ৮১ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার টাকা।
কোম্পানিটির শেয়ারের এমন দামবৃদ্ধির পেছনে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) একটি নির্দেশনা ‘টনিক’ হিসেবে কাজ করেছে। গত ১৭ জানুয়ারি হঠাৎ করেই এক নির্দেশনায় আইডিআরএ জানায়, বীমা কোম্পানিগুলোকে বীমা আইন ২০১০এর ২১(৩) ধারা পরিপালন করে এক মাসের মধ্যে নূন্যতম পরিশোধিত মূলধন সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
বীমা আইন অনুযায়ী, দেশে ব্যবসা করা সাধারণ বীমা কোম্পানিগুলোর সর্বনিম্ন পরিশোধিত মূলধন হবে ৪০ কোটি টাকা। আর জীবন বীমা কোম্পানিগুলোর সর্বনিম্ন পরিশোধিত মূলধন হবে ৩০ কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থার এমন নির্দেশনা আসার কারণে ৪০ কোটি টাকার কম পরিশোধিত মূলধন থাকা আগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দামবৃদ্ধির পালে হাওয়া লাগে।
একই কারণে দাম বাড়ে প্রভাতী ও ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দাম। গত সপ্তাহজুড়ে শেয়ার দাম ১৬ দশমিক ১৯ শতাংশ বেড়ে দামবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে প্রভাতী ইন্স্যুরেন্স। এর পরেই রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৫ দশমিক শূন্য ৫ শতাংশ।
এছাড়া, গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- জিবিবি পাওয়ারের ১৪ দশমিক ৫৫ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১৩ দশমিক ৩৬ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৪৬ শতাংশ, আনলিমা ইয়াং ডাইংয়ের ১০ দশমিক ১২ শতাংশ, ইনট্রেকো রিফুয়েলিংয়ের ৯ দশমিক ৭৭ শতংশ, প্যরামাউন্ট ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৮৯ শতাংশ এবং এডিএন টেলিকমের ৮ দশমিক ৬৯ শতাংশ দাম বেড়েছে।
- ১সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ২চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন হামজা চৌধুরী
- ৩চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৪শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৫গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৬প্রথমবারের মতো পর্তুগালে রেনাটার ওষুধ রপ্তানি
- ৭সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ১০ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের পিঠের চামড়া তুলে ফেলবো: শিবির সভাপতি ইবি শাখা
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত