
অটো রিকশা চালককে হত্যার দায়ে দুই ভাই সফিকুল ইাসলাম ও সাইফুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এ রায় প্রদান করেন। রায় ঘোষনার আগে থেকেই দুজনই পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেএ রায় ঘোষনা করে আদালত।
আদালত সূত্রে জানা গেছে, রংপুরের তারাগজ্ঞ উপজেলার নেকিরহাট গ্রামের আব্দুল হকের ছেলে আবুল কাশেম অটো রিকাশা চালিয়ে জিবিকা নির্বাহ করে। ২০১৬ সালের ২৪ আগষ্ট ৪ জন ব্যাক্তি তার অটো রিকশা ভাড়া নিয়ে গঙ্গাচড়া উপজেলার খলেয়া নামক স্থানে যাবার কথা বলে ভাড়া নেয়। এরপর তারা ওই এলাকার জনৈক ডা, নুর আলমের বাড়ির পার্শ্বে অটো রিকশা চালক আবুল কালাম আজাদকে অস্ত্রের মুখে ধান ক্ষেতে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে অটো রিকশা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার নিহত অটো চালক আবুল কালাম আজাদের মা মোখলেসেনা বেগম বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ রংপুরের সদর উপজেলার গোকলপুর ধনিপাড়া গ্রওামের মফিুল ইসলামের দুই ছেলে সফিকুল ইসলাম ও সাইফুল ইসলামকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামী অটো চালককে হত্যা করে অটো ছিনতাই করার ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে। পরে পুলিশ দুই আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামীদেও বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় আদালত দুই ভাই সফিকুল ইাসলাম ও সাইফুল ইসলামকে দোষি সাব্যস্ত করে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করে। সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজিবী নয়নুর রহমান টফি জানান, সাক্ষ্য প্রমানে বাদী পক্ষ সন্দেহাতীত ভাবে প্রমান করতে সক্ষম হয়েছে। এছাড়াও দুই আসামী গ্রেফতার হবার পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে। তার উপর সাক্ষ্য প্রমানে খুনের ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি প্রমানিত হওয়ায় দুই আসামীর ফাঁসির আদেশ প্রদান করায় আমরা এ রায়ে সন্টষ্ট।
দুই আসামী গ্রেফতার হবার পর জামিন নিয়ে পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষনা করেছে আদালত। গ্রেফতার হবার দিন থেকে রায় কার্যকর করা হবে বলে জানান তিনি। অন্যদিকে আসামী পক্ষের আইন জিবী আলাউদ্দিন আলমগীর জানান, এ রায়ে তার সন্টষ্ট নয় সে কারনে উচ্চ আদালতে আপীর করবেন বলে জানান।
- ১ঢাকাসহ দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- ২পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
- ৩কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ৪রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৬বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৭গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৮সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৯বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ১০অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা মাহাবুব আলম
- ১০ইউসিবি ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ





পাঠকের মতামত