প্রকাশিত: নভেম্বর ৯, ২০২০ ১১:২৭ এএম

আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কলকাতা ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে বিমান জানায়, ‘আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে বিমানের কলকাতা রুটের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’

ফ্লাইট স্থগিতের বিষয়ে সুস্পষ্ট কোনো কারণ না থাকলেও এই মুহূর্তে ভারতে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় কলকাতা রুটে যাত্রী সঙ্কটকেও দায়ী করছেন অনেকে।

এর আগে, গত ২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ প্যাকেজ চুক্তির আওতায় ভারতের ৩ টি রুটে ফ্লাইট চালু করেছিল বিমান। রুটগুলো হলো- ঢাকা থেকে কলকাতা, দিল্লি ও চেন্নাই। এই তিন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট।

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...

সেমিনারে বিশেষজ্ঞদের তাগিদ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুতের বিকল্প নেই

সরকার দেশের জ্বালানি খাতে একটি কার্যকর ‘এনার্জি মিক্স’ করতে চায়: তিতুমীর অকার্যকর ৪৫% সোলার ও ...