
বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার বিলাসিতা নয়, বরং অনেকটাই অপরিহার্য হয়ে উঠেছে। ক্যালেন্ডারে কাজের বিবরণ লেখা থেকে শুরু করে কল করা, ই–মেইল পাঠানো, গান ও ভিডিও কনটেন্ট উপভোগ করা, প্রিয় টিভি শো দেখা, অনলাইন গেমিং ও পছন্দের মুহূর্তগুলো ধারণ করতে স্মার্টফোনের জুড়ি নেই। এসব কাজ মুহূর্তের মধ্যে সম্পাদন করতে স্মার্টফোনে চাই চমৎকার ডিসপ্লে, ক্যামেরা ও সহজে বহনযোগ্যতার জন্য স্লিম ডিজাইন।
মোবাইল ফটোগ্রাফিতে বরাবরই নতুন উদ্ভাবন নিয়ে আসছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। সম্প্রতি ব্র্যান্ডের রেনো সিরিজের সর্বশেষ সংযোজন রেনো ফোরে আছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা, ৯০.৭ শতাংশ অ্যাস্পেক্ট রেশিওর ২৪০০*১৮০০ এফএইচডি ডিসপ্লে, উন্নত এআই স্মার্ট সেন্সরসহ দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য আরও অনেক কিছু। ৬.৪৩ ইঞ্চির ৬০ হার্টজের রিফ্রেশ রেট ও নান্দনিক বাঁকানো ডিজাইনের ডিসপ্লেতে বিনোদন হবে আরও আনন্দময়।
দৈনন্দিন জীবনকে আরও সহজ করতে রেনো ফোরে আছে অত্যাধুনিক এঅন (এআই-এনহ্যান্সড স্মার্ট সেন্সর)। এর চমৎকার ‘এয়ার কন্ট্রোল’ নামক জেসচার/অঙ্গভঙ্গি কন্ট্রোলের মাধ্যমে ফোন স্পর্শ না করেই বিভিন্ন ফিচার ব্যবহার করা যাবে ও ফোন নিয়ন্ত্রণ করা যাবে। যেমন ফোনের ডিসপ্লে স্পর্শ না করেই ফোন কল ধরা বা প্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপস ব্রাউজ করা।
দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রেনো ফোরে ব্যবহার করা হয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। অলরাউন্ড হাইটেক অপটিমাইজেশনের জন্য আছে অ্যাড্রিনো ৬১৮ জিপিইউ এবং ৮ গিগাবাইট র্যাম। ১২৮ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজের ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে অপোর নিজস্ব কালারওএস ৭.২। দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহারের জন্য এতে আছে ৪০১৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
শক্তিশালী ডিভাইস হওয়া সত্ত্বেও রেনো ফোর মাত্র ৭.৭ মিলিমিটার পাতলা ও ওজনে মাত্র ১৬৫ গ্রাম। চোখধাঁধানো ডিজাইনের ফোনটি শুধু মানুষের নজরই কাড়বে না বরং হয়ে উঠবে তরুণদের ফ্যাশন স্টেটমেন্ট। নজরকাড়া ‘স্পেস ব্ল্যাক’ ও ‘গ্যালাকটিক ব্লু—এ দুই অবিশ্বাস্য রঙে রেনো ফোর এখন বাংলাদেশের স্মার্টফোন বাজারে মাত্র ৩৪ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
- ১শৈলকুপা নিয়ে বিভেদ নয়, সিদ্ধান্ত হবে ঐকমত্যে: আইনমন্ত্রী
- ২গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- ৩বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ৪সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৫অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৬ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৭আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৮গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৯৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ১০৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত