প্রকাশিত: জানুয়ারী ১৮, ২০২৩ ১০:৪৩ এএম

আন্তর্জাতিক বাজারে অবশেষে কমল স্বর্ণের দাম। এর আগের কার্যদিবসে ছিল ১৯২৯ ডলার। মাসিক হিসাবে তা ৮ মাসের মধ্যে সর্বাধিক মূল্য ছিল।

মঙ্গলবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯০৪ ডলার ৮৭ সেন্টে। সোমবার যার দর ছিল ১৯১৮ ডলার ৬৬ সেন্ট। খবর রয়টার্স, সিএনবিসির।

এদিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৬ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯০৯ ডলার ৯ সেন্টে। গত সোমবার যা ছিল ১৯২৩ ডলার ২০ সেন্ট।

এ সময়ে ইউএস ডলার সূচক বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীর কাছে স্বর্ণ ব্যয়বহুল হয়ে গেছে। তাতে দামি ধাতুটির মূল্য নিম্নমুখী হয়েছে।

হাই রিজ ফিউচার্সের মেটালস ট্রেডিং ডিরেক্টর ডেভিড মেগের বলেন, বুলিয়ন মার্কেটে চড়া প্রবণতা আছে। এদিন স্বর্ণের দরপতন হয়েছে। তবে এটিকে সাময়িক হিসেবে দেখছি আমরা।

তিনি বলেন, ডলারের দাম নিম্নমুখী হয়েছে। সেই সঙ্গে মূল্যস্ফীতি স্থির হয়েছে। ফলে স্বর্ণের বাজার ইতিবাচক থাকবে বলে আমরা মনে করছি।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির পতন হয়েছে। ফলে প্রায় ৯০ শতাংশ বিনিয়োগকারী মনে করেন, আগামী ফেব্রুয়ারিতে ২৫ বেসিস পয়েন্টের বেশি দাম বাড়াবে না দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এমনটি হলে ডলারের তেজ আরও কমবে।

বিপি/এএস

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...