
পুঁজিবাজারের ব্যাংকিং খাতের নতুন প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের বাজারের অভিষেকটা আশানুরূপ হয়নি। তালিকাভুক্তির প্রথম দিনেই ব্যাংকটির শেয়ারের দাম তার অভিহিত মূল্য বা ফেস ভ্যালুর নিচে নেমে এসেছে। এতে প্রথম দিনেই শেয়ারের দাম কমেছে ১০ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করে ব্যাংকটি। বুধবার (১৬ নভেম্বর) থেকে মূল মার্কেটে লেনদেন শুরু করে। তবে মূল মার্কেটের প্রথম দিনেই হোঁচট খায় এ প্রতিষ্ঠান। প্রথমদিনেই কমেছে শেয়ারের দাম।
জানা যায়, প্রথম দিনে শেয়ার প্রতি ১০ টাকা নির্ধারিত মূল্যে লেনদেন শুরু করে। বাজার শেষে শেয়ারটি ১০ শতাংশ বা ১ টাকা দর হারিয়ে সর্বশেষ শেয়ার প্রতি ৯ টাকা মূল্যে লেনদেন শেষ করেছে। শেয়ার কেনাবেচা শুরু করার পর একবারের জন্য অভিহিত মূল্যে শেয়ার বিক্রি করতে পারেনি ব্যাংকটি।
এদিন ব্যাংকটির প্রতিটি শেয়ারের সর্বোচ্চ মূল্য হয়েছিলো ৯ টাকা ৮০ পয়সা। এদিন ব্যাংকটি ১১ হাজার ৮১৭ বারে ২ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ৬৬১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ২৫ লাখ টাকা প্রায়।
উল্লেখ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে আইপিওর মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদনের পর গত ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত আইপিও আবেদন সম্পন্ন করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।
এসময়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৪২ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি উত্তোলন করে ব্যাংকটি। মঙ্গলবার (১৫ নভেম্বর) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিএল) মাধ্যমে ব্যাংকটির আইপিওতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯১ পয়সা। গত পাঁচ বছরের ভারিত গড় হারে ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৪ টাকা ৪২ পয়সা। কোম্পানিটি সম্পদ পুনর্মূল্যায়ন করেনি।
বিপি/এমআই
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ৩মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ৪জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৫বাগেরহাটে হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন
- ৬বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা
- ৭শ্রীপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
- ৮রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
- ১০২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ১চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ২ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৩অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ৪এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৫অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৭এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৮চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ৯বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ১০সরিষাবাড়ীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : একটিতে পাশ একজন





পাঠকের মতামত