
দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী সোমবার (১ জুন) থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলবে।
এ প্রসঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলবে। সৈয়দপুর বিমানবন্দরেও ফ্লাইট চলাচল চালুর চিন্তাভাবনা চলছে। আর ১ সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পর রাজশাহী, যশোর, বরিশাল, কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট চলাচল চালুর বিষয়ে বিবেচনা করা হবে।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনস সহ বেসরকারী ৩টি এয়ারলাইনস দেশের অভ্যন্তরীণ রুটগুলোতে ফ্লাইট পরিচালনা করে আসছিল। করোনার কারনে বন্ধ হওয়ার আগে চারটি এয়ারলাইনস দেশের অভ্যন্তরীণ রুটে দৈনিক প্রায় ১৪০টির মতো ফ্লাইট চলাচল করতো।
এর আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে এই সময়সীমা আরও সাত দিন বাড়িয়ে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে এবং ৩০ মে পর্যন্ত বর্ধিত করা হয়।
- ১১৮ আগস্ট শিল্পকলায় মঞ্চায়িত হবে নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’
- ২মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয়
- ৩অনুমোদিত মূলধন বাড়ছে সিটি ব্যাংকের
- ৪কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
- ৫সূর্যের আলো কম পেলেও টিকে থাকে যেসব গাছ
- ৬বিপদ-আপদ ও ক্ষতি থেকে সুরক্ষার ৫ দোয়া
- ৭রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ৮রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৯বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন মিরাজ
- ১০যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১১
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৬শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৮কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৯নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ১০ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার





পাঠকের মতামত