নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুন ২১, ২০২৬ ২:৩৮ পিএম

আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করায় এবারের বাজেট পারফেক্ট নয় বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের অর্থনৈতিক সংকট সমাধানে ২ বছর সময় প্রয়োজন বলে জানান তিনি।

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বাজেট ডায়ালগ অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ফ্যাসিস্ট ও আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করেছি। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পারফেক্ট নয়। তারপরও আমরা যাচাই-বাছাই করে দেখছি অর্থনৈতিক সংকট সমাধানের জন্য দুই বছর প্রয়োজন।

অর্থমন্ত্রী বলেন, অল্প টাকা দিয়ে হলেও ট্যাক্স নেটের আওতায় আসতে হবে দেশের মানুষকে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকার ১ হাজার ৩০০ প্রজেক্ট নিজেদের স্বার্থে তৈরি করেছিল, যার অনেকটাই আমরা বাতিল করেছি। অনেক প্রকল্প ৬০ থেকে ৮০ শতাংশ হওয়া যা কোনো কাজে আসছে না।

মন্ত্রী বলেন, লোকাল ব্যাংক থেকে অর্থ নিয়ে ১১ থেকে ১৩ শতাংশ সুদে প্রাইভেট সেক্টর টিকতে পারে না। সেখানে সরকারের জন্য তা কষ্টদায়ক। তবে সরকার এই খাত থেকে অর্থ নেয়া থেকে বের হয়ে আসবে।

এ সময় তিনি আরও বলেন, ফ্যামেলি কার্ডের সিলেকশনে রাজনৈতিকভাবে কেউ আওতায় আসেনি। প্রবাদ আছে যারা রাজনীতি করবে, তারাই সুবিধা পাবে। কিন্তু আমরা তা করিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ফ্যামিলি কার্ড পাওয়ার যৌগ্য যত পরিবার আছে, তারা কেউ বাদ যাবে না। প্রতিটি পরিবারের কাছে এই কার্ড যাবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...