
অবশেষে স্বরূপে দেখা গেলো বার্সেলোনাকে। চলতি মৌসুমে ফিনিশিংয়ের দুর্বলতায় একের পর এক হতাশা উপহার দেওয়া দলটি লা লিগায় দাপুটে পারফরম্যান্স দেখালো রোববার রাতে।
ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদের জালে চারবার বল জড়িয়েছে বার্সা। ম্যাচটি তারা জিতেছে ৪-২ গোলে। এই জয়ে লিগ টেবিলে অ্যাটলেটিকোকে পেছনে ফেলে চার নম্বরে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল।
ম্যাচে অবশ্য শুরুতে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকোই। অষ্টম মিনিটে ডান দিক থেকে লুইস সুয়ারেজের পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন কারাসকো।
তবে দুই মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেয় বার্সা। দানি আলভেসের পাস থেকে বাঁ পায়ের জোরাল ভলিতে পোস্টের ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন জর্ডি আলবা।
২১ মিনিটে আরও এক গোল স্বাগতিকদের। এবার ত্রাওরের ক্রসে লাফিয়ে উঠে দারুণ এক হেডে দলকে এগিয়ে নেন তরুণ মিডফিল্ডার গাভি। চাপ ধরে রেখে ৪৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় বার্সা। ডান পায়ের জোরালো শটে গোল করেন রোনাল্ড আরাহো।
বিরতির ঠিক পরই ব্যবধান ৪-১ করে বার্সা। বাঁ দিকের বাইলাইন থেকে আসা বল পেয়ে ১৬ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন অভিজ্ঞ দানি আলভেস।
৫৮তম মিনিটে ব্যবধান কমিয়ে আনেন সুয়ারেজ। জোসে মারিয়া হিমেনেসের হেড গোলমুখে পেয়ে হেডেই বল জালে পাঠান অ্যাটলেটিকোর উরুগুইয়ান ফরোয়ার্ড। গোলের পর সাবেক ক্লাবের সমর্থকদের উদ্দেশ্যে আবার হাতজোড় করে ক্ষমা চাইতেও দেখা যায় তাকে।
এর ১০ মিনিট পর বড় ধাক্কা খায় বার্সা। প্রতিপক্ষের মিডফিল্ডার কারাসকোকে পেছন ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আলভেস। তবে বাকি সময় ১০ জন নিয়ে খেললেও গোল হজম করেনি জাভির দল।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে





পাঠকের মতামত