
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন। বুধবার (২৬ অক্টোবর) বিকেলে আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফাতিমা ইয়াসমিন বলেন, আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। আজ ছিল প্রথম মিটিং। মিটিং শুরু হয়েছে, সামনে আরও আলোচনা চলবে।
বুধবার আইএমএফের প্রতিনিধিদল ১৫ দিনের সফরে ঢাকায় আসে। আইএমএফ মিশনের প্রধান রাহুল আনন্দ এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। আগামী ৯ নভেম্বর পর্যন্ত আইএমএফের প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করবে। এ সময়ে তারা বাংলাদেশের জন্য আগামীর ঋণ কর্মসূচি এবং নতুন করে দীর্ঘমেয়াদে ঋণ দিতে আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে আলোচনা করবে বলে জানা গেছে। প্রতিনিধিদলটি কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাংলাদেশ সরকারের নীতিনির্ধারক এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করবে।
জানা গেছে, অর্থনীতির সার্বিক পরিস্থিতি তুলে ধরে গত জুলাইয়ে লেনদেনের ভারসাম্য বজায় রাখা ও বাজেট সহায়তার জন্য আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে চিঠি দেয় বাংলাদেশ। এ ঋণের মধ্যে বাংলাদেশ ব্যালেন্স অব পেমেন্ট ও বাজেট সহায়তার জন্য ১৫০ কোটি করে ৩০০ কোটি ডলার চাওয়া হয়। বাকি ১৫০ কোটি ডলার চাওয়া হয়েছে আইএমএফের নতুন উদ্যোগ, সহনশীলতা ও টেকসই সহায়তা তহবিল (ট্রাস্ট) থেকে।
ঋণ দিতে আইএমএফ বেশকিছু সংস্কার কার্যক্রমের সুপারিশ করেছে। আইএমএফ যেসব সংস্কার কার্যক্রমকে প্রাধান্য দেওয়ার সুপারিশ করেছে সেগুলো হলো—করপোরেট সুশাসন আরও বলিষ্ঠ করা, বর্তমান অবকাঠামোর ওপর তদারকি আরও কঠোর করা ও এর প্রয়োগ নিশ্চিত করা, ঋণদাতাদের অধিকার প্রয়োগের জন্য আরও বলিষ্ঠ সহযোগিতা ও ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের জন্য প্রণোদনা নিশ্চিতের জন্য আইনি ব্যবস্থার যথোপযুক্ত সংস্কার।
এছাড়া রাজস্ব বাড়াতে আইএমএফ ভ্যাট অবকাঠামোর সরলীকরণ, রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন ও বড় করদাতাদের কাছ থেকে ঠিকমতো কর আদায় করতে না পারার ঝুঁকি কমানোর ব্যবস্থাপনার মতো লক্ষ্য নির্ধারণের সুপারিশও করেছে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বেশকিছু সুপারিশ করে আইএমএফ বলেছে, ব্যাংক খাতে উচ্চমাত্রার খেলাপি ঋণ বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এ সমস্যা অনেকটাই প্রকট।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে গত ১৬ অক্টোবর আইএমএফের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তখন তিনি জানান, আইএমএফ মৌখিকভাবে ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে ঋণ দিতে বাংলাদেশকে নানামুখী শর্তও দেবে আইএমএফ। আইএমএফ চায় বাংলাদেশের রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন হোক। রাজস্ব সংগ্রহ কার্যক্রম গতিশীল হোক। মোট দেশজ উৎপাদননের (জিডিপি) তুলনায় রাজস্ব সংগ্রহের অনুপাত কম। দীর্ঘদিন ধরে তা ৭ দশমিক ৬ শতাংশে আটকে আছে। এ হার দক্ষিণ এশিয়ায় মধ্যে সর্বনিম্ন। এছাড়া ব্যাংক খাতে বর্তমানে রয়েছে উচ্চমাত্রার খেলাপি ঋণ। আইএমএফ চায়, এ খাতে শৃঙ্খলা ফিরুক। প্রাতিষ্ঠানিক (করপোরেট) সুশাসন বলিষ্ঠ হোক।
- ১শিবচরে আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙনে হুমকিতে সড়ক-বেড়িবাঁধ
- ২ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে বেলজিয়াম
- ৩ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার
- ৪অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৫বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৬দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ৭চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৮দর পতনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৯লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- ১০শিক্ষা-স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৩গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, মোট মৃত্যু ৯০৮
- ৬কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৭প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৮মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে হবে: এমপি মানিক
- ৯ইউজিসির অডিটে বেরোবির ২ কোটি ৩৪ লাখ টাকার আর্থিক অনিয়ম
- ১০কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক





পাঠকের মতামত