
পুলিশি অ্যাকশন ঘরানার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ নির্মিত হয়েছে দুই পর্বে, যার প্রথম খণ্ড মুক্তি পায় গেল বছরের ৩ ডিসেম্বর। এক বছর পর আগামী ৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’। মুক্তি উপলক্ষে চলছে প্রচারও, যেটার অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে একটি আইটেম গান। ‘চালাও গুলি’ শিরোনামের গানটি গেয়েছেন নাশা ও মীর মাসুম। মুক্তাদির মাওলার কথায় গানের সুর-সংগীত করেছেন মীর মাসুম। এতে আইটেম গার্ল হয়ে কোমর দুলিয়েছেন চিত্রনায়িকা ববি হক।
প্রকাশের পর দর্শক প্রতিক্রিয়াগুলোতে নজর দিলে বোঝা যায়, খুব একটা জমেনি ‘ব্ল্যাক ওয়ার’-এর আইটেম গানটি। বাণিজ্যিক মাসালা সিনেমার উপাদান হিসেবে গানটি সংযোজন করা হয়েছে বটে, তবে তা এলাচের মতো সুগন্ধি ছড়াতে গিয়ে যেন বিস্বাদে রূপ নিয়েছে। ববির গুলিটা লক্ষ্যচ্যুত হয়েছে বলে অনুমান করা যাচ্ছে। দর্শক-শ্রোাতা মনে করছেন, গানটির অডিও মান যেমন, ভিডিও মানও তেমনই; দুর্বল, যা এত বড় বাজেটের আলোচিত ছবির সঙ্গে বেমানান।
সাজু নামের এক দর্শক গানের নিচে মন্তব্য করেছেন, টাইটেলের মতোই ফালতু হয়েছে। ‘ব্ল্যাক ওয়ার’ নামের মুভির সঙ্গে এই গান কোনোভাবেই যাচ্ছে না। হাবিব হৃদয় নামের আরেক দর্শকের মতে, আইটেম গানের চৌদ্দটা বাজিয়ে দিয়েছেন ভাই। কী সব শব্দ ব্যবহার করেছেন! মানুষ তো চাইলেও পাবলিকলি গানটি শুনতে পারবে না। নাজমুল হাসান নামের একজন বলেছেন, ভালো লাগেনি। মানতে পারলাম না, এই গান এমন অ্যাকশন মুভিতে যায় না। আমার মনে হচ্ছে, একেবারে নিম্নমানের মুভির আইটেম গানের চেয়েও নিম্নমানের! এ রকম আরও অসংখ্য মন্তব্যের ছড়াছড়ি গানের কমেন্ট বক্সে। যদিও কিছু দর্শকের মতে, আইটেম গান এমনই হয়ে থাকে।
‘চালাও গুলি’ গানের কোরিওগ্রাফি করেছেন মোফাসসাল আলিফ। গানের তালে ববি স্বল্প বসনায় নাচের মুদ্রা দিয়েছেন, চালাও গুলি বলে ঠোঁট নেড়েছেন। কিন্তুসেই গুলি যে নিশানা ভেদ করতে পারেনি, তা স্পষ্ট। ‘ব্ল্যাক ওয়ার’ নির্মাণ করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। কপ ক্রিয়েশন প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, দিলারা জামান, ইরেশ যাকের, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক প্রমুখ।
- ১নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ২রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৩চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৪দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ৫নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার
- ৭১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৮দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৯ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
- ১০লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৫আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত