
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেছেন, আইসিবি একটা রুগ্ন প্রতিষ্ঠান। এখানে কিছুই আর অবশিষ্ট নেই। এমন রুগ্ন একটা প্রতিষ্ঠানে আমাকে দেয়া হয়েছে। এখানে আমার প্রতিদিন চা খাওয়া ছাড়া আর কিছু করার থাকে না।
বুধাবার (৯ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৪ উপলক্ষে আয়োজিত ‘বিনিয়োগ এবং বিনিয়োগকারীদের স্থিতিস্থাপকতার মূল বিষয়গুলি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আবু আহমেদ এসব কথা বলেন।
আবু আহমেদ বলেন, ডিএসইর সময় হয়েছে হারানো লিডারশিপ ফিরে পাওয়ার। আপনারা শক্ত হোন। পাশের দেশ ভারতের পুঁজিবাজার তেকে আমরা অনেক পিছিয়ে। কেন? আপনারা শাউট করুন। প্রয়োজনে মন্ত্রণালয় এবং উপদেষ্টার কাছে আপনাদের প্রস্তাবনা নিয়ে যান।
আইসিবি প্রসঙ্গে তিনি বলেন, আইসিবির মতো একটা রুগ্ন প্রতিষ্ঠানে আমাকে দেয়া হয়েছে। এখানে আমার প্রতিদিন চা খাওয়া ছাড়া আর কিছু করার থাকে না। কারণ আইসিবির কিছুই নেই। আমি এগুলো এখনি বলে রাখছি কারণ পরে আপনারা আমার থেকে জানতে চাইবেন আইসিবির চেয়ারপার্সন হিসেবে আমার অর্জন কি। বিগত বছরে আইসিবির পারফর্ম্যান্স এতোই খারাপ, যে শেয়ার তারা ৮০ টাকায় কিনেছে সেই শেয়ার আমি ১০ টাকায়ও কিনতাম না।
তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানির সব খাতেই বড় বড় কিছু গ্যাপ রয়েছে। দেশকে, পুঁজিবাজারকে এবং বিনিয়োগকারীদের কিছু দিতে হলে, ভালো কোম্পানি বাজারে আনতে হবে। বড় এবং ভালো কোম্পানিগুলো বাজারে নেই। তাদেরকে জনগণের স্বার্থের কথা চিন্তা করে বাজারে আসতে হবে। জনগণের স্বার্থই হলো সবথেকে বড়।
হাইব্রিড সিস্টেমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং ডিবিএর আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এজিএম সাত্বিক আহমেদ শাহ, ডিবিএর ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সিএফএ, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার এফসিএ, এফসিএমএ, ডিসিসিআই প্রেসিডেন্ট আশরাফ আহমেদ, বিআইবিএমের প্রেসিডেন্ট প্রশান্ত কুমার ব্যানার্জি, যুক্তরাষ্ট্রের ফেডারাল রিজার্ভ ব্যংকিং সুপার্ভিশনের সাবেক সহকারী পরিচালক সাবেথ সিদ্দিক এবং ডিএসইর জিএম ও সিওও মো. সামিউল ইসলাম।
বিএইচ
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৫বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৬যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৭একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?
- ১০মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা





পাঠকের মতামত