প্রকাশিত: জানুয়ারী ২৫, ২০২৪ ৮:০১ পিএম

আগামীদিনে পুঁজিবাজার আরো ভাল হবার কথা জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি), পুঁজিবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ) এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে এসোসিয়েশনের একদল প্রতিনিধি অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

ডিবিএর সেক্রেটারি মো. দিদারুল গনীর পাঠানো বার্তা থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ডিবিএর একদল প্রতিনিধি প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। এসময় ডিবিএর প্রতিনিধিদল এসোসিয়েশনের পক্ষ থেকে নতুন অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বৈঠকে ডিবিএর প্রেসিডেন্ট পুঁজিবাজার পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন এবং বাজারের উন্নয়নে তাঁর সহযোগীতা কামনা করেন। অর্থমন্ত্রী ডিবিএ নেতৃবৃন্দের কথা গভীর মনোযোগ সহকারে শোনেন এবং বাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বৈঠকে ডিবিএর প্রতিনিধিদলের মধ্যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সিএফএ এবং ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার খাঁন উপস্থিত ছিলেন এবং বাজারের বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেন।

এএ

শেয়ার

পাঠকের মতামত

তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

বিএসইসি চেয়ারম্যান বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, প্রস্তাবিত করপোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বিএসইসি। একইসঙ্গে খসড়া ...